২৮/৯. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩২২১ - টিড্ডির ক্ষতি থেকে দোয়া
মাছ ও টিড্ডি শিকার
টিড্ডির ক্ষতি থেকে বাঁচার দোয়া: ফসল ও জীবিকা রক্ষার হাদিস
সুনানে ইবনে মাজাহ : ৩২২১
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩২২১
حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَمَّالُ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا زِيَادُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُلاَثَةَ، عَنْ مُوسَى بْنِ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، وَأَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ ـ ﷺ ـ كَانَ إِذَا دَعَا عَلَى الْجَرَادِ قَالَ " اللَّهُمَّ أَهْلِكْ كِبَارَهُ وَاقْتُلْ صِغَارَهُ وَأَفْسِدْ بَيْضَهُ وَاقْطَعْ دَابِرَهُ وَخُذْ بِأَفْوَاهِهَا عَنْ مَعَايِشِنَا وَأَرْزَاقِنَا إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ " . فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَدْعُو عَلَى جُنْدٍ مِنْ أَجْنَادِ اللَّهِ بِقَطْعِ دَابِرِهِ قَالَ " إِنَّ الْجَرَادَ نَثْرَةُ الْحُوتِ فِي الْبَحْرِ» .قَالَ هَاشِمٌ قَالَ زِيَادٌ فَحَدَّثَنِي مَنْ رَأَى الْحُوتَ يَنْثُرُهُ .
জাবির (রাঃ) ও আনাস বিন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) টীড্ডির ব্যাপারে বদদোয়া করে বলতেনঃ ‘‘হে আল্লাহ! বড় টিড্ডীগুলো ধ্বংস করো, ছোট টিড্ডীগুলো হত্যা করো, এর ডিমগুলো নষ্ট করে তার মূলোৎপাটন করো এবং আমাদের কৃষিজ উৎপাদনের ক্ষতিসাধন থেকে এবং আমাদের জীবিকা থেকে তার মুখ বন্ধ করে দাও। নিশ্চয় তুমিই দোয়া শ্রবণকারী।’’ এক ব্যক্তি বললো, ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ্র একদল সৈনিকের মূলোৎপাটনের জন্য আপনি কিরূপে বদদোয়া করলেন? তিনি বলেনঃ সমুদ্রে মাছের হাঁচি থেকে টিড্ডি নির্গত হয়। হাশিম (রাঃ) বলেন, যিয়াদ বলেছেন (রাঃ) এমন এক ব্যক্তি আমাদের তা বলেছেন, যিনি মাছের হাঁচি দিয়ে টিড্ডি নির্গত করতে দেখেছেন।
[৩২২১] তিরমিযী ১৮২৩, যইফাহ ১১২। তাহকীক আলবানীঃ বানোয়াট। উক্ত হাদিসের রাবী মুসা বিন মুহাম্মাদ বিন ইবরাহিম সম্পর্কে আবু বাকর আল-বায়হাকী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। আবু জা'ফার আল-উকায়লী বলেন, তার হাদিসের অনুসরণ করা যাবে না। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি দুর্বল। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তার থেকে হাদিস গ্রহণ করা যাবে না। আহমাদ বিন হাম্বল তাকে দুর্বল হিসেবে উল্লেখ করেছেন। ইমাম যাহাবী বলেন, তিনি দুর্বল। আলী ইবনুল মাদীনী বলেন, তিনি দুর্বল ছিলেন। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তার থেকে হাদিস গ্রহণ করা যাবে না তিনি দুর্বল ছিলেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬২৯৬, ২৯/১৩৯ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩২২১-এর সারসংক্ষেপ
এই হাদিসে টিড্ডির বিষয়ে নবী صلى الله عليه وسلم-এর দোয়ার কথা এসেছে। তিনি আল্লাহর কাছে বড় টিড্ডি ধ্বংস, ছোট টিড্ডি হত্যা, ডিম নষ্ট করা এবং তাদের মূলোৎপাটনের দোয়া করেছেন। দোয়ার মূল দিক হলো—টিড্ডি যেন কৃষিজ উৎপাদন ও মানুষের জীবিকার ক্ষতি না করে। তাই এই হাদিস টিড্ডির ক্ষতি থেকে দোয়া, ফসল রক্ষার দোয়া এবং জীবিকা রক্ষার হাদিস হিসেবে গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি প্রশ্ন করেছিলেন, আল্লাহর একদল সৈনিকের মূলোৎপাটনের জন্য কীভাবে দোয়া করা হলো। উত্তরে নবী صلى الله عليه وسلم টিড্ডির উৎস সম্পর্কে একটি কথা বলেছেন। এখানে আমাদের জন্য বড় শিক্ষা হলো, বিপদ বা ক্ষতির আশঙ্কায় আল্লাহর কাছে সাহায্য চাওয়া যায় এবং জীবিকার ক্ষতি থেকে রক্ষার জন্য দোয়া করা উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ফসল ও জীবিকার ক্ষতির ভয় হলে আল্লাহর কাছে দোয়া করা উচিত।
- ক্ষতিকর প্রাণীর ক্ষতি থেকে বাঁচতে আল্লাহর সাহায্য চাওয়া যায়।
- প্রশ্ন হলে আদবের সঙ্গে রাসূল صلى الله عليه وسلم-এর কাছে জানতে চাওয়ার উদাহরণ আছে।
- দোয়ার মধ্যে নিজের জীবিকা ও সাধারণ ক্ষতি থেকে রক্ষার কথা রাখা যায়।
