২৯/২৮. অধ্যায়ঃ
(দেহের) কোন অংশের গোশ্ত অপেক্ষাকৃত উত্তম
সুনানে ইবনে মাজাহ : ৩৩০৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৩০৮
حَدَّثَنَا بَكْرُ بْنُ خَلَفٍ أَبُو بِشْرٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ مِسْعَرٍ، حَدَّثَنِي شَيْخٌ، مِنْ فَهْمٍ - قَالَ وَأَظُنُّهُ يُسَمَّى مُحَمَّدَ بْنَ عَبْدِ اللَّهِ - أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ جَعْفَرٍ يُحَدِّثُ ابْنَ الزُّبَيْرِ وَقَدْ نَحَرَ لَهُمْ جَزُورًا أَوْ بَعِيرًا أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ - قَالَ وَالْقَوْمُ يُلْقُونَ لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ اللَّحْمَ - يَقُولُ " أَطْيَبُ اللَّحْمِ لَحْمُ الظَّهْرِ " .
আবদুল্লাহ বিন জা’ফর (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি তাদের জন্য একটি উট যবেহ করেছিলেন। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন, যখন লোকেরা তাঁর জন্য গোশত ঢালছিলঃ গোশতের মধ্যে অপেক্ষাকৃত উত্তম হচ্ছে পিঠের গোশত।
[৩৩০৮] আহমাদ ১৭৪৩, ১৭৫২, রাওদুন নাদীর ৩৭৬, মুখতাসারুশ শামাইল ১৪৫, যইফাহ ২৮১৩, যইফ আল-জামি' ৯১৮। তাহকীক আলবানীঃ যইফ।
