২৯/৪৪. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৩৩৫ - ময়দা ও চালুনি না দেখার যুগ
ময়দা
ময়দা, চালুনি ও যব: নবীযুগের সাদামাটা খাবারের ছবি
সুনানে ইবনে মাজাহ : ৩৩৩৫
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৩৩৫
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، وَسُوَيْدُ بْنُ سَعِيدٍ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، حَدَّثَنِي أَبِي قَالَ، سَأَلْتُ سَهْلَ بْنَ سَعْدٍ هَلْ رَأَيْتَ النَّقِيَّ قَالَ مَا رَأَيْتُ النَّقِيَّ حَتَّى قُبِضَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ . فَقُلْتُ فَهَلْ كَانَ لَهُمْ مَنَاخِلُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ـ ﷺ ـ قَالَ مَا رَأَيْتُ مُنْخُلاً حَتَّى قُبِضَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ . قُلْتُ فَكَيْفَ كُنْتُمْ تَأْكُلُونَ الشَّعِيرَ غَيْرَ مَنْخُولٍ قَالَ نَعَمْ نَنْفُخُهُ فَيَطِيرُ مِنْهُ مَا طَارَ وَمَا بَقِيَ ثَرَّيْنَاهُ .
আবূ হাযিম (রহঃ) হতে বর্ণিতঃ
আমি সাহল বিন সা’দ (রাঃ) এর নিকট জিজ্ঞেস করলাম, আপনি কি ময়দা দেখেছেন? তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর ইন্তিকালের পূর্ব পর্যন্ত ময়দা দেখিনি। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে লোকদের কি চালুনী ছিল? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর ইন্তিকালের পূর্ব পর্যন্ত চালুনীও দেখিনি। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, তাহলে আপনারা চালুনী ছাড়া কিভাবে যব খেতেন? তিনি বললেন, হাঁ (আমরা তা গুড়ো করে) তাতে ফুঁ দিতাম এবং যা উড়ে যাওয়ার তা উড়ে যেত এবং যা অবশিষ্ট থাকতো তা পানিতে ভিজাতাম।
[৩৩৩৫] সহীহুল বুখারী ৫৪১০, তিরমিযী ২৩৬৪, আহমাদ ২২৩০৭, মুখতাসারুশ শামাইল ১২৬, আত-তালীকুর রাগীব ৪/১১। তাহকীক আলবানীঃ সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৩৩৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে সাহল বিন সা’দ (রাঃ)-কে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি ময়দা দেখেছেন কি না। তিনি বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর ইন্তিকালের আগে তিনি ময়দা দেখেননি। আবার চালুনির কথাও জিজ্ঞেস করা হলে তিনি একইভাবে বলেন, তিনি তা দেখেননি। এরপর বলা হয়, তাহলে যব কীভাবে খাওয়া হতো? তিনি জানান, তাঁরা যব গুঁড়িয়ে ফুঁ দিতেন; যা উড়ে যাওয়ার তা উড়ে যেত, আর যা থাকত তা পানিতে ভিজাতেন। এই বর্ণনা নবীযুগের সাদামাটা খাবার ও সহজ জীবনধারা দেখায়। ময়দা, চালুনি, যবের রুটি এবং নবীজির খাদ্যাভ্যাস বোঝার জন্য এটি গুরুত্বপূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবীজি (صلى الله عليه وسلم)-এর যুগে খাবার ছিল খুব সাদামাটা।
- ময়দা ও চালুনির অভাবের কথা বর্ণনায় এসেছে।
- যব প্রস্তুত করার সহজ পদ্ধতি সাহাবীরা ব্যবহার করতেন।
- সরল জীবনযাপন ইসলামী ইতিহাসের বাস্তব ছবি দেখায়।
