২৯/৫৬. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৩৬০ - ঘরের সাজসজ্জা ও নবীজির সরলতা
দাওয়াতের স্থানে খারাপ কিছু দেখলে মেহমান সেখান থেকে ফিরে আসবে
ঘরের সাজসজ্জা বিষয়ে হাদিস: নবীজির সরল জীবনবোধ
সুনানে ইবনে মাজাহ : ৩৩৬০
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৩৬০
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ الْجَزَرِيُّ، حَدَّثَنَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ جُمْهَانَ، حَدَّثَنَا سَفِينَةُ أَبُو عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ رَجُلاً، أَضَافَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ فَصَنَعَ لَهُ طَعَامًا فَقَالَتْ فَاطِمَةُ لَوْ دَعَوْنَا النَّبِيَّ ـ ﷺ ـ فَأَكَلَ مَعَنَا . فَدَعَوْهُ فَجَاءَ فَوَضَعَ يَدَهُ عَلَى عِضَادَتَىِ الْبَابِ فَرَأَى قِرَامًا فِي نَاحِيَةِ الْبَيْتِ فَرَجَعَ فَقَالَتْ فَاطِمَةُ لِعَلِيٍّ الْحَقْ فَقُلْ لَهُ مَا رَجَعَكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ " إِنَّهُ لَيْسَ لِي أَنْ أَدْخُلَ بَيْتًا مُزَوَّقًا " .
সাফীনাহ আবূ আবদুর রহমান (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি ‘আলী বিন আবূ তালিব (রাঃ)-এর মেহমান হলো। তিনি তার জন্য আহার তৈরি করলেন। ফাতিমা (রাঃ) বলেন, আমরা যদি নবী (ﷺ) কেও দাওয়াত করতাম তবে তিনিও আমাদের সাথে আহার করতেন। অতএব তাঁরা তাঁকে ও দাওয়াত করলেন এবং তিনি আসলেন। তিনি ঘরের দরজার চৌকাঠে হাত রেখে ঘরের এক কোণে পাতলা নকশাযুক্ত কাপড় দেখতে পেয়ে ফিরে গেলেন। ফাতিমা (রাঃ) আলী (রাঃ)-কে বলেন, আপনি তাঁর সাথে সাক্ষাৎ করুন এবং তাঁকে জিজ্ঞাসা করুন, হে আল্লাহর রাসূল! কোন্ জিনিস আপনাকে ফিরিয়ে দিলো? তিনি বলেনঃ এ রকম সুসজ্জিত ঘরে প্রবেশ করা আমার জন্য শোভা পায় না।
[৩৩৬০] আবূ দাউদ ৩৭৫৫, আহমাদ ২১৪১৫, ২১৪১৯, ২১৪২৬, আহমাদ ২১৪১৫, ২১৪১৯, ২১৪২৬, মিশকাত ৩২৬০। তাহকীক আলবানীঃ হাসান। উক্ত হাদিসের রাবী সাঈদ বিন জুমহান সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তার থেকে হাদিস গ্রহণ করা যায় তবে তা দলীলযোগ্য নয়। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে এককভাবে হাদিস বর্ণনা করেছেন। যাকারিয়্যা বিন ইয়াহইয়া আস-সাজী বলেন, তার হাদিসের অনুসরণ করা যাবে না। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি সিকাহ। (তাহযীবুল কামালঃ রাবী নং ২২৪৬, ১০/৩৭৬ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৩৬০-এর সারসংক্ষেপ
এই হাদিসে ঘরের সাজসজ্জা বিষয়ে নবীজির একটি স্পষ্ট আচরণ দেখা যায়। আলি (রাঃ)-এর ঘরে খাবারের দাওয়াত দেওয়া হয়েছিল। নবী (صلى الله عليه وسلم) এলেন, কিন্তু দরজার কাছে এসে ঘরের এক কোণে পাতলা নকশাযুক্ত কাপড় দেখতে পেলেন এবং ফিরে গেলেন। পরে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, এ রকম সুসজ্জিত ঘরে প্রবেশ করা তাঁর জন্য শোভা পায় না। এখানে মূল শিক্ষা হলো, দাওয়াত, খাবার ও অতিথি আপ্যায়ন ভালো কাজ হলেও ঘরের সাজে অযথা বাহুল্য পছন্দনীয় নয়। হাদিসটি আমাদের শেখায়, মুসলিম জীবনে সৌন্দর্য থাকতে পারে, তবে তা যেন অহংকার, দেখানো বা অতিরিক্ত বিলাসে না যায়। সহজ জীবন, বিনয় ও সংযম—এই তিনটি বিষয় এখানে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দাওয়াতের আয়োজন ভালো, তবে ঘরের সাজে অতিরিক্ত বাহুল্য থেকে সতর্ক থাকা দরকার।
- নবীজি সরল জীবন পছন্দ করতেন এবং এমন কাজ এড়িয়ে চলতেন যা তাঁর জন্য শোভন মনে হতো না।
- কোনো জায়গায় অপছন্দনীয় কিছু দেখলে শান্তভাবে সরে আসাও একটি শিক্ষণীয় আচরণ।
- অতিথি আপ্যায়নে বাহ্যিক চাকচিক্যের চেয়ে সরলতা ও আদব বেশি মূল্যবান।
