২৯/৬১. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৩৬৮ - আহার ও তার শিষ্টাচার
ফল খাওয়া
সুনানে ইবনে মাজাহ : ৩৩৬৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৩৬৮
حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرِ بْنِ دِينَارٍ الْحِمْصِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عِرْقٍ، عَنْ أَبِيهِ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ أُهْدِيَ لِلنَّبِيِّ ـ ﷺ ـ عِنَبٌ مِنَ الطَّائِفِ فَدَعَانِي فَقَالَ «خُذْ هَذَا الْعُنْقُودَ فَأَبْلِغْهُ أُمَّكَ " . فَأَكَلْتُهُ قَبْلَ أَنْ أُبْلِغَهُ إِيَّاهَا فَلَمَّا كَانَ بَعْدَ لَيَالٍ قَالَ لِي «مَا فَعَلَ الْعُنْقُودُ هَلْ أَبْلَغْتَهُ أُمَّكَ " . قُلْتُ لاَ. قَالَ فَسَمَّانِي غُدَرَ.
নু‘মান ইবনু বাশীর (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নবী (ﷺ)-এর জন্য তায়েফ থেকে আঙ্গুরের উপঢৌকন এলো। তিনি আমাকে ডেকে বলেনঃ এই আঙ্গুরের গুচ্ছ তুমি লও এবং তোমার মাকে পৌঁছিয়ে দাও। কিন্তু আমার মাকে পৌঁছানোর পূর্বে আমি তা খেয়ে ফেললাম। কয়েক রাত অতিবাহিত হওয়ার পর তিনি আমাকে জিজ্ঞেস করেনঃ আঙ্গুরের গুচ্ছের কী হলো? তুমি কি তোমার মাকে তা পৌঁছেছিলে? আমি বললাম, না। তাই তিনি রসিকতা করে আমার নাম রাখলেন “গুদার” (দাগাবাজ)।
[৩৩৬৮] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী আবদুর রহমান বিন ইরাক সম্পর্কে আবু হাতিম বিন হিব্বান বলেন, তার হাদিস দ্বারা দলীল গ্রহণযোগ্য নয়। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী। তার থেকে তার ছেলে মুহাম্মাদ বিন আবদুর রহমান এককভাবে হাদিস বর্ণনা করেছেন। ইবনু হিব্বান ব্যতীত কেউ তাকে তাওসীক করেননি। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫৪০৩, ২৫/৬১৬ নং পৃষ্ঠা)
