৩০/১. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৩৭২ - পানীয় ও পানপাত্র
শরাব সমস্ত পাপ কাজের প্রসূতি
সুনানে ইবনে মাজাহ : ৩৩৭২
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৩৭২
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عُثْمَانَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا مُنِيرُ بْنُ الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ عُبَادَةَ بْنَ نُسَىٍّ، يَقُولُ سَمِعْتُ خَبَّابَ بْنَ الأَرَتِّ، عَنْ رَسُولِ اللَّهِ ـ ﷺ ـ أَنَّهُ قَالَ " إِيَّاكَ وَالْخَمْرَ فَإِنَّ خَطِيئَتَهَا تَفْرَعُ الْخَطَايَا كَمَا أَنَّ شَجَرَتَهَا تَفْرَعُ الشَّجَرَ " .
খাব্বাব ইবনুল আরাত্তি (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ সাবধান! শরাব পরিহার করো। কারণ শরাবের পাপ অন্যান্য পাপাচারকে আওতাভুক্ত করে নেয়, যেমন তার গাছ (আঙ্গুর গাছ) অন্যান্য গাছের উপর বিস্তারিত হয়।
[৩৩৭২] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। আত-তালীকুর রাগীব ৩/১৮২। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী১. আল-আব্বাস বিন উসমান আদ-দিমাশকী সম্পর্কে আবুল হাসান বিন সুমায় বলেন, তিনি সিকাহ। আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি কখনো কখনো সিকাহ রাবীর বিপরীত হাদিস বর্ণনা করেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন। ইমাম যাহাবী বলেন, তিনি সিকাহ। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩১৩২, ১৪/২৩৩ নং পৃষ্ঠা)২. মুনীর ইবনুয যুবায়র সম্পর্কে ইবনু হাজার আল-আসকালানী, ইমাম যাহাবী ও দুহায়ম আদ-দিমাশকী বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬২১২, ২৫/৫৭৩ নং পৃষ্ঠা)
