৩০/৫. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৩৭৮ - পানীয় ও পানপাত্র
যা থেকে শরাব তৈরি হয়
সুনানে ইবনে মাজাহ : ৩৩৭৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৩৭৮
حَدَّثَنَا يَزِيدُ بْنُ عَبْدِ اللَّهِ الْيَمَامِيُّ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا أَبُو كَثِيرٍ السُّحَيْمِيُّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ «الْخَمْرُ مِنْ هَاتَيْنِ الشَّجَرَتَيْنِ النَّخْلَةِ وَالْعِنَبَةِ».
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, শরাব এ দুটি গাছ থেকে তৈরি হয়ঃ খেজুর গাছ ও আঙ্গুর গাছ।
[৩৩৭৮] মুসলিম ১৯৮৫, তিরমিযী ১৮৭৫, নাসায়ী ৫৫৭২, ৫৫৭৩, আবু দাউদ ৩৬৭৮, আহমাদ ৭৬৯৫, ৯০৩৯, ৯৭৯০, ১০০৬৭, ১০৩৩১, ১০৩৩২, ১০৪২৬, দারেমী ২০৯৬। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদীসের রাবী ইকরিমাহ বিন আম্মার সম্পর্কে আবু আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন, তিনি কোন সিকাহ রাবী থেকে হাদীস বর্ণনা করলে তার হাদীস গ্রহণযোগ্য। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী তবে হাদীস বর্ণনায় কখনো কখনো সন্দেহ করেন। আহমাদ বিন সালিহ আল-জায়লী বলেন, তিনি সিকাহ। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদীস বর্ণনায় সংমিশ্রণ করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪০০৮, ২০/২৫৬ নং পৃষ্ঠা)
