৩০/১৫. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৪০৯ - মাদকতা সৃষ্টি হলে পানীয় বর্জন

মাটির কলসে নাবীয বানানো

মাদকতা সৃষ্টি হওয়া নাবীয: ঈমানদারের জন্য কঠোর সতর্কতা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৪০৯

حَدَّثَنَا مُجَاهِدُ بْنُ مُوسَى، حَدَّثَنَا الْوَلِيدُ، عَنْ صَدَقَةَ أَبِي مُعَاوِيَةَ، عَنْ زَيْدِ بْنِ وَاقِدٍ، عَنْ خَالِدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ أُتِيَ النَّبِيُّ ـ ﷺ ـ بِنَبِيذِ جَرٍّ يَنِشُّ فَقَالَ «اضْرِبْ بِهَذَا الْحَائِطَ فَإِنَّ هَذَا شَرَابُ مَنْ لاَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ» .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) এর নিকট মাটির কলসে প্রস্তুত নাবীয নিয়ে আসা হলো, যাতে মাদকতা সৃষ্টি হয়েছিল। তিনি বলেন, কলসটা ঐ দেয়ালের ওপর নিক্ষেপ করো। কারণ তা কেবল সেইসব লোক পান করতে পারে যাদের আল্লাহ ও আখিরাতের দিনের প্রতি ঈমান নাই।

[৩৪০৯] নাসায়ী ৫৬১০, ৫৭০৪, সহীহাহ ৩০১০। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদীসের রাবী সদাকাহ আবূ মুআবিয়াহ সম্পর্কে আবু বাকর আল-বায়হাকী বলেন, তিনি দুর্বল। আবু হাতিম আর-রাযী বলেন, তার থেকে হাদীস গ্রহণ করা যায় তবে তা দলীলযোগ্য নয়। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি দুর্বল। আল-আওযাঈ বলেন, তিনি সিকাহ। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী ও ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি দুর্বল। ইমাম বুখারী বলেন, তিনি খুবই দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৮৬৩, ১৩/১৩৩ নং পৃষ্ঠা) উক্ত হাদীসটি সহীহ কিন্তু সদাকাহ আবূ মুআবিয়াহ এর কারণে সনদটি দুর্বল। হাদীসটির ৭৯ টি শাহিদ হাদীস রয়েছে, ১৭ টি খুবই দুর্বল, ৫৪ টি দুর্বল, ৮ টি হাসান হাদীস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ আবু দাউদ ৩৭১৬, দারাকুতনী ৪৫৯৫।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৪০৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে বলা হয়েছে, নবী (صلى الله عليه وسلم)-এর কাছে মাটির কলসে প্রস্তুত এমন নাবীয আনা হলো, যাতে মাদকতা সৃষ্টি হয়েছিল। তিনি নির্দেশ দিলেন, কলসটি দেয়ালের ওপর নিক্ষেপ করতে। এরপর তিনি বলেন, এটি এমন লোকদের পানীয়, যাদের আল্লাহ ও কেয়ামতের দিনের প্রতি ঈমান নেই। এখানে মূল শিক্ষা খুব স্পষ্ট: পানীয় যখন মাদকতা সৃষ্টি করে, তখন তা গ্রহণযোগ্য নয়। “মাদকতা সৃষ্টি হওয়া নাবীয”, “নেশাকর পানীয় হারাম” এবং “ঈমান ও নেশা” এই হাদিসের গুরুত্বপূর্ণ অনুসন্ধান শব্দ। হাদিসটি শুধু পাত্রের কথা নয়; বরং মাদকতা সৃষ্টি হওয়া পানীয়ের বিষয়ে কঠোর সতর্কতা দেয়। ব্যাখ্যায় এটুকু বলা যায়, মুমিনের জন্য নেশা থেকে দূরে থাকা ঈমানের দাবির সঙ্গে জড়িত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মাদকতা সৃষ্টি হওয়া নাবীয গ্রহণ করা যায় না।
  • নবীজি (صلى الله عليه وسلم) এমন পানীয় ফেলে দিতে নির্দেশ দিয়েছেন।
  • নেশাকর পানীয়ের বিষয়ে হাদিসে কঠোর সতর্কতা এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন