৩১/৮. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৪৫৩ - ছত্রাক ও আজওয়ার শেফা
ছত্রাক ও আজওয়া খেজুর
ছত্রাকের পানি ও আজওয়া খেজুরের শেফা
সুনানে ইবনে মাজাহ : ৩৪৫৩
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৪৫৩
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَسْبَاطُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ جَعْفَرِ بْنِ إِيَاسٍ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَبِي سَعِيدٍ، وَجَابِرٍ، قَالاَ قَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ " الْكَمْأَةُ مِنَ الْمَنِّ وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ وَالْعَجْوَةُ مِنَ الْجَنَّةِ وَهِي شِفَاءٌ مِنَ السَّمِّ " . حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَيْمُونٍ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الرَّقِّيَّانِ، قَالاَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَسْلَمَةَ بْنِ هِشَامٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ جَعْفَرِ بْنِ إِيَاسٍ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ ـ ﷺ ـ مِثْلَهُ.
আবূ সাঈদ ও জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁরা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ছত্রাক হলো ‘মান্ন’ নামক আসমানী খাদ্যের অন্তর্ভুক্ত এবং তার পানি চক্ষুরোগের নিরাময়। ‘আজওয়া’ হলো জান্নাতের খেজুর এবং তা উন্মাদনার প্রতিষেধক।
[৩৪৫৩] আবু দাউদ ১১০৬১, রাওদুন নাদীর ৪৪৪, মিশকাত ৪২৩৫। উক্ত হাদিসের রাবী-১. শাহর বিন হাওশাব সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন ও ইয়া’কূব বিন সুফিয়ান এবং আল-আজালী বলেন, তিনি সিকাহ। শু’বাহ ইবনুল হাজ্জাজ তাকে বর্জন করেছেন। আহমাদ বিন হাম্বাল ও আবু হাতিম আর- রাযী বলেন, কোন সমস্যা নেই। (তাহযীবুল কামালঃ রাবী নং- ২৭৮১, ১২/৫৭৮ নং পৃষ্ঠা)।২. সাঈদ বিন মাসলামাহ বিন হিশাম সম্পর্কে আবু বকর আল-বায়হাকী তাকে দুর্বল বলেছেন। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি নির্ভরযোগ্য নন, তিনি দুর্বল ও মুনকার। আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি কুফরী নয় এমন কওলী বা আমালী কোন ফিসক এর সাথে জড়িত, তিনি হাদিস বর্ণনায় অধিক ভুল করেন। আহমাদ বিন শুআয়ব ও ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। মানঃ তিনি হাদিস বর্ণনায় দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং- ২৩৫৭, ১১/৬৩ নং পৃষ্ঠা)। [উপরোক্ত হাদিস মোট ৪টি সানাদের ২টি বর্ণিত হয়েছে, অপর ২টি সানাদ হলোঃ] ৩৪৫৩ (১). আবু সাঈদ খুদরী (রাঃ)
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৪৫৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে দুটি উপকারী জিনিসের কথা এসেছে: ছত্রাক এবং আজওয়া খেজুর। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, ছত্রাক ‘মান্ন’ নামক আসমানী খাদ্যের অন্তর্ভুক্ত, আর তার পানি চোখের রোগের নিরাময়। একই হাদিসে আজওয়াকে জান্নাতের খেজুর বলা হয়েছে এবং বিষের প্রতিষেধক হিসেবে উল্লেখ করা হয়েছে। হাদিসের মূল কথা এখানেই সীমাবদ্ধ রাখা দরকার। ছত্রাকের পানি চোখের শেফার সঙ্গে যুক্ত, আর আজওয়া বিষের প্রতিষেধকের সঙ্গে যুক্ত। একটির উপকার অন্যটির সঙ্গে মিশিয়ে ফেলা ঠিক নয়। এই বর্ণনা আমাদের শেখায়, আল্লাহ কিছু খাবার ও প্রাকৃতিক জিনিসে বিশেষ উপকার রেখেছেন, আর নবী (صلى الله عليه وسلم) তা আমাদের জানিয়ে দিয়েছেন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ছত্রাকের পানি চোখের রোগের শেফা হিসেবে এসেছে।
- আজওয়া খেজুরকে বিষের প্রতিষেধক বলা হয়েছে।
- এক হাদিসে থাকা ভিন্ন ভিন্ন উপকার একে অন্যের সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক নয়।
- উপকারী খাবার আল্লাহর নেয়ামত হিসেবে দেখা উচিত।
