৩১/৩৩. অধ্যায়ঃ
যে ব্যক্তি বদনজরের ঝাড়ফুঁক করে
সুনানে ইবনে মাজাহ : ৩৫১১
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৫১১
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَبَّادٍ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَتَعَوَّذُ مِنْ عَيْنِ الْجَانِّ وَأَعْيُنِ الإِنْسِ فَلَمَّا نَزَلَتِ الْمُعَوِّذَتَانِ أَخَذَهُمَا وَتَرَكَ مَا سِوَى ذَلِكَ .
আবূ সাঈদ (রাঃ), হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) জিন ও মানুষের বদনজর থেকে আশ্রয় প্রার্থনা করতেন। অতঃপর সূরা ফালাক ও সূরা নাস নাজিল হলে তিনি এ সূরা দুটি গ্রহণ করেন এবং অন্যগুলো ত্যাগ করেন। (তিরমিযী, নাসাঈ)
তাহকীক আলবানীঃ সহীহ।
