৩২/২. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৫৫৭ - নতুন কাপড় পরার দোয়া ও দান

কোন বেক্তি নতুন কাপড় পরিধানের সময় যে দুয়া পড়বে।

নতুন কাপড় পরার দোয়া ও পুরোনো কাপড় দানের শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৫৫৭

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ حَدَّثَنَا أَصْبَغُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا أَبُو الْعَلاَءِ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ لَبِسَ عُمَرُ بْنُ الْخَطَّابِ ثَوْبًا جَدِيدًا فَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي ثُمَّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ يَقُولُ " مَنْ لَبِسَ ثَوْبًا جَدِيدًا فَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي . ثُمَّ عَمَدَ إِلَى الثَّوْبِ الَّذِي أَخْلَقَ أَوْ أَلْقَى فَتَصَدَّقَ بِهِ كَانَ فِي كَنَفِ اللَّهِ وَفِي حِفْظِ اللَّهِ وَفِي سِتْرِ اللَّهِ حَيًّا وَمَيِّتًا " . قَالَهَا ثَلاَثًا .

আবূ উমামাহ (রাঃ) হতে বর্ণিতঃ

উমর ইবনুল খাত্তাব (রাঃ) নতুন কাপড় পরে বলেন, “আলহামদু লিল্লাহিল্লাযী কাসানী মা উওয়ারী বিহি আওরাতী ওয়াতাজাম্মালু বিহি ফী হায়াতী” (সকল প্রশংসা আল্লাহর যিনি আমাকে এমন বস্ত্র পরিধান করিয়েছেন যা দিয়ে আমি আমার লজ্জাস্থান ঢাকতে পারি এবং আমার জীবনযাত্রাকে সৌন্দর্যমণ্ডিত করতে পারি)। অতঃপর তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি নতুন কাপড় পরিধানকালে এ দোয়া পড়বে, “আলহামদু লিল্লাহিল্লাযী কাসানী উওয়ারী বিহি আওরাতী ওয়াতাজাম্মালু বিহি ফী হায়াতী”, অতঃপর পুরাতন কাপড়খানাও রেখে দেয়ার ইচ্ছা করে তা দান করে দেয়, তবে সে জীবনে ও মরণে আল্লাহর আশ্রয়ে ও আল্লাহর হিফাযাতে থাকবে। কথাটি তিনি তিনবার বলেন।

২৮৮৯. তিরমিযী ৩৫৬০। মিশকাত ৪৩৭৪, আত তা’লীকুর রাগীব ৩/১০০, দঈফাহ ৪৬৪৯, দঈফ আল-জামি’ ৫৮২৭।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৫৫৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে উমর ইবনুল খাত্তাব (রাঃ) নতুন কাপড় পরে আল্লাহর প্রশংসা করেন। তিনি সেই দোয়া বলেন, যার অর্থ হলো—আল্লাহ আমাকে এমন বস্ত্র দিয়েছেন যা দিয়ে আমি লজ্জাস্থান ঢাকি এবং জীবনে সৌন্দর্য লাভ করি। এরপর তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কথা বর্ণনা করেন: যে ব্যক্তি নতুন কাপড় পরার সময় এই দোয়া পড়ে এবং পুরোনো কাপড় দান করে, সে আল্লাহর আশ্রয়, হেফাজত ও আচ্ছাদনের মধ্যে থাকবে—এ কথা তিনবার বলা হয়েছে। হাদিসটি পোশাককে আল্লাহর নিয়ামত হিসেবে দেখা, লজ্জা ঢাকার গুরুত্ব এবং পুরোনো কাপড় দানের সুন্দর শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নতুন কাপড় পরলে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত।
  • পোশাকের একটি মূল কাজ হলো লজ্জাস্থান ঢেকে রাখা।
  • পুরোনো কাপড় দান করা কল্যাণকর আমল।
  • নিয়ামত পেলে তা আল্লাহর দান হিসেবে মনে রাখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন