৩২/২১. অধ্যায়ঃ
পুরুষদের জন্য হলুদ রং-এর পোষাক পরিধান মাকরূহ
সুনানে ইবনে মাজাহ : ৩৬০১
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৬০১
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنِ الْحَسَنِ بْنِ سُهَيْلٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الْمُفَدَّمِ . قَالَ يَزِيدُ قُلْتُ لِلْحَسَنِ مَا الْمُفَدَّمُ قَالَ الْمُشْبَعُ بِالْعُصْفُرِ .
ইবনু উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) 'মুফাদ্দাম' পরতে নিষেধ করেছেন। রাবী ইয়াজিদ (রাঃ) বলেন, আমি হাসান বিন সুহাইলকে জিজ্ঞেস করলাম ‘মুফাদ্দাম’ কী? তিনি বলেন, হলুদ রঙে রঞ্জিত বস্ত্র।
তাহকীক আলবানীঃ সহীহ।
