৩২/৩৩. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৬২৫ - পোশাক-পরিচ্ছেদ
কালো খেজাব ব্যবহার
সুনানে ইবনে মাজাহ : ৩৬২৫
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৬২৫
حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ الصَّيْرَفِيُّ، مُحَمَّدُ بْنُ فِرَاسٍ حَدَّثَنَا عُمَرُ بْنُ الْخَطَّابِ بْنِ زَكَرِيَّا الرَّاسِبِيُّ، حَدَّثَنَا دَفَّاعُ بْنُ دَغْفَلٍ السَّدُوسِيُّ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ صَيْفِيٍّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، صُهَيْبِ الْخَيْرِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ " إِنَّ أَحْسَنَ مَا اخْتَضَبْتُمْ بِهِ لَهَذَا السَّوَادُ أَرْغَبُ لِنِسَائِكُمْ فِيكُمْ وَأَهْيَبُ لَكُمْ فِي صُدُورِ عَدُوِّكُمْ " .
সুহায়ব আল খায়র (রাঃ) হতে বর্ণিতঃ
রাসুল (ﷺ) বলেছেন, তোমরা যা দিয়ে চুল রঙিন করো তার মধ্যে এই কালো খেযাব খুবই উত্তম। তাতে তোমাদের প্রতি নারীদের আকর্ষণ আছে এবং জিহাদে তা তোমাদের শত্রুদের মধ্যে ভীতি সৃষ্টিকর।
[২৯৫৭] হাদীস টি ইমাম ইবনু মাজাহ একক ভাবে বর্ণনা করেছেন। দঈফাহ২৯৭২; দঈফ আল জামি১৩৭৫।
