৩৪/১৬. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৮৭৮ - রাতে ঘুম ভাঙলে পড়ার দোয়া
রাতে কারো ঘুম ভেঙ্গে গেলে সে যে দুআ’ পড়বে
রাতে ঘুম ভাঙলে দোয়া: তাওহীদ, জিকির ও ক্ষমা প্রার্থনা
সুনানে ইবনে মাজাহ : ৩৮৭৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৮৭৮
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي عُمَيْرُ بْنُ هَانِئٍ، حَدَّثَنِي جُنَادَةُ بْنُ أَبِي أُمَيَّةَ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ «مَنْ تَعَارَّ مِنَ اللَّيْلِ فَقَالَ حِينَ يَسْتَيْقِظُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ ثُمَّ دَعَا رَبِّ اغْفِرْ لِي - غُفِرَ لَهُ». قَالَ الْوَلِيدُ أَوْ قَالَ «دَعَا اسْتُجِيبَ لَهُ فَإِنْ قَامَ فَتَوَضَّأَ ثُمَّ صَلَّى قُبِلَتْ صَلاَتُهُ».
'উবাদাহ্ ইবনুস্ সামিত (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে বলে, “আল্লাহ্ ব্যতীত কোন ইলাহ নাই, তিনি এক, তাঁর কোন শরীক নাই, সার্বভৌমত্ব তাঁর, সমস্ত প্রশংসা তাঁর প্রাপ্য, তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান, আল্লাহ্ মহা পবিত্র, আল্লাহ্ই সমস্ত প্রশংসার অধিকারী, আল্লাহ্ ব্যতীত কোন ইলাহ নাই, আল্লাহ্ সুমহান, মহান আল্লাহ্র অনুগ্রহ ব্যতীত অন্যায় থেকে বিরত থাকার কিংবা ভালো কাজ করার শক্তি কারো নাই”, অতঃপর বলে “প্রভু! আমাকে ক্ষমা করো”, তাকে ক্ষমা করা হয়। রাবী ওলীদ বিন মুসলিমের বর্ণনায় আছে : এ দোয়া করলে তার দোয়া কবুল করা হয়। অতঃপর সে উঠে গিয়ে ওজু করে নামায পড়লে তার নামায কবুল করা হয়।
[৩২১০] সহীহুল বুখারী ১১৫৪, তিরমিযী ৩৪১৪, আবু দাউদ ৫০৬০, আহমাদ ২২১৬৫, দারিমী ২৬৮৭। তাখরীজুল কালিম ৪২।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৮৭৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাতে ঘুম থেকে জেগে উঠলে পড়ার একটি দোয়া এসেছে। দোয়াটির শুরুতে আল্লাহর একত্ব ঘোষণা করা হয়: আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই, রাজত্ব তাঁর, প্রশংসা তাঁর, তিনি সবকিছুর উপর শক্তিমান। এরপর বলা হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর এবং আল্লাহর অনুগ্রহ ছাড়া অন্যায় থেকে বাঁচা বা ভালো কাজ করার শক্তি নেই। তারপর ‘প্রভু! আমাকে ক্ষমা করো’ বললে তাকে ক্ষমা করা হয়। বর্ণনায় আরও এসেছে, দোয়া করলে দোয়া কবুল করা হয়, আর উঠে অজু করে নামাজ পড়লে নামাজ কবুল করা হয়। এই হাদিস রাতে জাগার মুহূর্তকে আল্লাহর স্মরণ, ইস্তিগফার ও নামাজের সুযোগ বানাতে শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রাতে ঘুম ভাঙলে আল্লাহর জিকির করার বিশেষ শিক্ষা আছে।
- দোয়ায় তাওহীদ, তাসবিহ, তাহমিদ ও তাকবীর একসঙ্গে এসেছে।
- ক্ষমা চাওয়ার মাধ্যমে রাতের জাগরণকে ইবাদতে বদলানো যায়।
- অজু করে নামাজ পড়লে নামাজ কবুলের কথা বর্ণনায় এসেছে।
