৩৫/১০. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৯২৩ - স্বপ্নের সুসংবাদ ও শিশুর প্রতি কোমলতা
স্বপ্নের ব্যাখ্যা
উম্মুল ফাদলের স্বপ্ন ও শিশুর প্রতি নবীজির কোমলতা
সুনানে ইবনে মাজাহ : ৩৯২৩
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৯২৩
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ صَالِحٍ، عَنْ سِمَاكٍ، عَنْ قَابُوسَ، قَالَ قَالَتْ أُمُّ الْفَضْلِ يَا رَسُولَ اللَّهِ رَأَيْتُ كَأَنَّ فِي بَيْتِي عُضْوًا مِنْ أَعْضَائِكَ قَالَ «خَيْرًا رَأَيْتِ تَلِدُ فَاطِمَةُ غُلاَمًا فَتُرْضِعِيهِ». فَوَلَدَتْ حُسَيْنًا أَوْ حَسَنًا فَأَرْضَعَتْهُ بِلَبَنِ قُثَمَ قَالَتْ فَجِئْتُ بِهِ إِلَى النَّبِيِّ ـ ﷺ ـ فَوَضَعْتُهُ فِي حَجْرِهِ فَبَالَ فَضَرَبْتُ كَتِفَهُ فَقَالَ النَّبِيُّ ـ ﷺ ـ «أَوْجَعْتِ ابْنِي رَحِمَكِ اللَّهُ " .
উম্মুল ফায্ল (রাঃ) হতে বর্ণিতঃ
ইয়া রাসূলাল্লাহ! আমি স্বপ্নে আপনার দেহের কোন একটি অঙ্গ আমার ঘরে দেখতে পেলাম। তিনি বলেনঃ তুমি ভালোই দেখেছো। ফাতিমা একটি সন্তান প্রসব করবে এবং তুমি তাকে দুধ পান করাবে। অতএব ফাতিমা (রাঃ) হুসাইন অথবা হাসান (রাঃ) কে প্রসব করেন এবং তিনি তাকে কুসাম এর ভাগের দুধ পান করান। তিনি বলেন, আমি তাকে নিয়ে নবী (ﷺ) এর নিকট গেলাম এবং তাকে তাঁর কোলে রাখলাম। সে পেশাব করে দিলে আমি তার কাঁধে আঘাত করলাম। নবী (ﷺ) বললেনঃ তুমি আমার সন্তানকে কষ্ট দিলে, আল্লাহ তোমার প্রতি রহম করুন।
[৩২৫৫] আবূ দাউদ ৩৭৫। উক্ত হাদীসের রাবী মুআবিয়াহ বিন হিশাম সম্পর্কে আবুল ফারাজ আল-জাওযী বলেন, তার থেকে কেউ হাদীস শ্রবণ করেনি তবে যারা হাদীস শ্রবণ করেছে তারা বর্জন করেছে। আবূ বাক্র আল-বায়হাকি বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। আবু হাতীম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী। আবূ হাতীম বিন হিব্বান বলেন, তিনি সত্যবাদী তবে হাদীস বর্ণনায় ভুল করেন। আহমাদ বিন হাম্বলণ বলেন, তিনি সত্যবাদী তবে হাদীস বর্ণনায় অধিক ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬০৬৭, ২৮/২১৮ নং পৃষ্ঠা)২.উক্ত হাদীসের রাবী সিমাক সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি সিকাহ। ইয়া’কুব বিন শায়বাহ বলেন, তার পূর্বে বর্ণিত হাদীস যারা শ্রবণ করেছেন তা সহীহ। ইবনু হিব্বান বলেন, তিনি সিকাহ তবে হাদীস বর্ণনায় অধিক ভুল করেন। আবদুল্লাহ ইবনুল মুবারাক বলেন, তিনি হাদীস বর্ণনায় দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৫৭৯, ১২/১১৫ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৯২৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে উম্মুল ফাদল (রাঃ)-এর একটি স্বপ্নের কথা আছে। তিনি দেখেন, নবীজি (صلى الله عليه وسلم)-এর দেহের কোনো একটি অঙ্গ তাঁর ঘরে আছে। নবীজি (صلى الله عليه وسلم) বলেন, তিনি ভালো দেখেছেন; ফাতিমা (রাঃ) একটি সন্তান প্রসব করবেন এবং উম্মুল ফাদল তাকে দুধ পান করাবেন। পরে ফাতিমা (রাঃ) হাসান অথবা হুসাইন (রাঃ)-কে জন্ম দেন এবং উম্মুল ফাদল তাকে দুধ পান করান। এরপর শিশুটিকে নবীজির কোলে রাখা হলে সে পেশাব করে। উম্মুল ফাদল তাকে আঘাত করলে নবীজি (صلى الله عليه وسلم) বলেন, তুমি আমার সন্তানকে কষ্ট দিলে, আল্লাহ তোমার প্রতি রহম করুন। এখানে স্বপ্নের সুসংবাদ যেমন আছে, তেমনি শিশুর প্রতি কোমল আচরণের সুন্দর শিক্ষা আছে। এতে বোঝা যায়, নবীজি (صلى الله عليه وسلم) স্বপ্নের অর্থ বুঝিয়েছেন এবং শিশুর কষ্ট পাওয়াকে ছোট করে দেখেননি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ভালো স্বপ্ন কখনো সুসংবাদের ইঙ্গিত হতে পারে—এ হাদিসে তা দেখা যায়।
- শিশুর ভুলে কঠোরতা না করে কোমল আচরণ করা নবীজির আদর্শের সাথে মিলে।
- নবীজি (صلى الله عليه وسلم) শিশুর কষ্ট পাওয়াকে গুরুত্ব দিয়েছেন।
- হাদিসে যা আছে, ব্যাখ্যা ততটুকুতেই সীমিত রাখা উচিত।
