৩৬/১০. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৯৫৯ - হারজ বা ব্যাপক হত্যার ফিতনা
নৈরাজ্য ও বিপর্যয় চলাকালে অবিচল থাকা
হারজের ফিতনা: ব্যাপক হত্যা ও বিবেকহীনতার সতর্কতা
সুনানে ইবনে মাজাহ : ৩৯৫৯
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৯৫৯
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا عَوْفٌ، عَنِ الْحَسَنِ، حَدَّثَنَا أَسِيدُ بْنُ الْمُتَشَمِّسِ، قَالَ حَدَّثَنَا أَبُو مُوسَى، حَدَّثَنَا رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ " إِنَّ بَيْنَ يَدَىِ السَّاعَةِ لَهَرْجًا». قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا الْهَرْجُ قَالَ «الْقَتْلُ». فَقَالَ بَعْضُ الْمُسْلِمِينَ يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَقْتُلُ الآنَ فِي الْعَامِ الْوَاحِدِ مِنَ الْمُشْرِكِينَ كَذَا وَكَذَا . فَقَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ «لَيْسَ بِقَتْلِ الْمُشْرِكِينَ وَلَكِنْ يَقْتُلُ بَعْضُكُمْ بَعْضًا حَتَّى يَقْتُلَ الرَّجُلُ جَارَهُ وَابْنَ عَمِّهِ وَذَا قَرَابَتِهِ». فَقَالَ بَعْضُ الْقَوْمِ يَا رَسُولَ اللَّهِ وَمَعَنَا عُقُولُنَا ذَلِكَ الْيَوْمَ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ «لاَ تُنْزَعُ عُقُولُ أَكْثَرِ ذَلِكَ الزَّمَانِ وَيَخْلُفُ لَهُ هَبَاءٌ مِنَ النَّاسِ لاَ عُقُولَ لَهُمْ " . ثُمَّ قَالَ الأَشْعَرِيُّ وَايْمُ اللَّهِ إِنِّي لأَظُنُّهَا مُدْرِكَتِي وَإِيَّاكُمْ وَايْمُ اللَّهِ مَا لِي وَلَكُمْ مِنْهَا مَخْرَجٌ إِنْ أَدْرَكَتْنَا فِيمَا عَهِدَ إِلَيْنَا نَبِيُّنَا ـ ﷺ ـ إِلاَّ أَنْ نَخْرُجَ كَمَا دَخَلْنَا فِيهَا .
আবূ মূসা আল-আশ‘আরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে বললেনঃ কেয়ামতের নিকটবর্তী সময়ে “হারজ” হবে। রাবী বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! “হারজ” কী? তিনি বলেনঃ ব্যাপক গণহত্যা। কতক মুসলমান বললেন, হে আল্লাহর রাসূল! আমরা এখন এই এক বছরে এত মুশরিককে হত্যা করেছি। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তা মুশরিকদের হত্যা করা নয়, বরং তোমরা পরস্পরকে হত্যা করবে; এমনকি কোন ব্যক্তি তার প্রতিবেশীকে, চাচাতো ভাইকে এবং নিকট আত্মীয়-স্বজনকে পর্যন্ত হত্যা করবে। কতক লোক বললো, হে আল্লাহর রাসূল! তখন কি আমাদের বিবেক-বুদ্ধি লোপ পাবে? রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ অধিকাংশ লোকের জ্ঞান লোপ পাবে এবং অবশিষ্ট থাকবে নির্বোধ ও মূর্খ।অতঃপর আবূ মূসা আল-আশআরী (রাঃ) বলেন, আল্লাহর শপথ! আমি ধারণা করেছিলাম যে, হয়তো এ যুগ তোমাদেরকে ও আমাকে পেতো, তাহলে তা থেকে আমার ও তোমাদের বের হয়ে আসা মুশকিল হয়ে যেতো, যেমন নবী (ﷺ) আমাদের জোর দিয়ে বলেছিলেন যে, আমরা ঐ অনাচারে যতো সহজে জড়িয়ে পড়বো তা থেকে আমাদের নিষ্ক্রমণ ততোধিক দুষ্কর হবে।
[৩২৯১] আহমাদ ১৯২১৮। সহীহাহ ১৬৮২।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৯৫৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) কেয়ামতের নিকটবর্তী সময়ে হারজের কথা বলেছেন। জিজ্ঞেস করা হলে তিনি বলেন, হারজ অর্থ ব্যাপক গণহত্যা। সাহাবীদের কেউ ভাবলেন, এটি মুশরিকদের হত্যা বোঝাচ্ছে। কিন্তু নবীজি (صلى الله عليه وسلم) স্পষ্ট করেন, তা নয়; বরং তোমরা পরস্পরকে হত্যা করবে, এমনকি প্রতিবেশী, চাচাতো ভাই ও নিকট আত্মীয়কেও হত্যা করবে। এরপর প্রশ্ন করা হয়, তখন কি মানুষের বিবেক থাকবে? তিনি বলেন, অধিকাংশ মানুষের জ্ঞান লোপ পাবে এবং নির্বোধ লোকেরা অবশিষ্ট থাকবে। হাদিস শেষে আবু মূসা (রাঃ) এই ফিতনা থেকে বের হওয়ার কঠিনতার কথা বলেন। এই হাদিস মুসলিমকে রক্তপাত, উত্তেজনা ও বিবেকহীন ফিতনা থেকে দূরে থাকতে সতর্ক করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হারজ বলতে হাদিসে ব্যাপক হত্যার কথা এসেছে।
- ফিতনার সময় মানুষ নিকটজনকেও আঘাত করতে পারে—এটি বড় সতর্কতা।
- বিবেকহীনতা ও মূর্খতা রক্তপাতকে বাড়াতে পারে।
- মুসলিমকে হত্যার ফিতনা থেকে দূরে থাকতে হবে।
