৩৬/১৬. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৯৮৯ - রিয়া, ওলী ও গোপন নেককার বান্দা

যার জন্য অনাচার থেকে নিরাপদ থাকার আশা করা যায়

রিয়া থেকে সতর্কতা ও গোপন নেককার বান্দাদের মর্যাদা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৯৮৯

حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي ابْنُ لَهِيعَةَ، عَنْ عِيسَى بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، أَنَّهُ خَرَجَ يَوْمًا إِلَى مَسْجِدِ رَسُولِ اللَّهِ ـ ﷺ ـفَوَجَدَ مُعَاذَ بْنَ جَبَلٍ قَاعِدًا عِنْدَ قَبْرِ النَّبِيِّ ـ ﷺ ـ يَبْكِي فَقَالَ مَا يُبْكِيكَ قَالَ يُبْكِينِي شَىْءٌ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ ـ ﷺ ـ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ يَقُولُ ‏ "‏ إِنَّ يَسِيرَ الرِّيَاءِ شِرْكٌ وَإِنَّ مَنْ عَادَى لِلَّهِ وَلِيًّا فَقَدْ بَارَزَ اللَّهَ بِالْمُحَارَبَةِ إِنَّ اللَّهَ يُحِبُّ الأَبْرَارَ الأَتْقِيَاءَ الأَخْفِيَاءَ الَّذِينَ إِذَا غَابُوا لَمْ يُفْتَقَدُوا وَإِنْ حَضَرُوا لَمْ يُدْعَوْا وَلَمْ يُعْرَفُوا قُلُوبُهُمْ مَصَابِيحُ الْهُدَى يَخْرُجُونَ مِنْ كُلِّ غَبْرَاءَ مُظْلِمَةٍ».

উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ

(উমর (রাঃ)) এক দিন রাসূলুল্লাহ (ﷺ)-এর মসজিদে গিয়ে মুআয বিন জাবাল (রাঃ) কে মহানবী (ﷺ) এর কবরের পাশে উপবিষ্ট অবস্থায় কান্নারত দেখতে পান। তিনি জিজ্ঞেস করেন, তুমি কাঁদছো কেন? তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) থেকে শ্রুত কিছু বিষয় আমাকে কাঁদাচ্ছে। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ সামান্যতম কপটতাও শিরক। যে ব্যক্তি আল্লাহর কোন বন্ধুর (ওলী) সাথে শত্রুতা করলো, সে যেন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো।নিশ্চয় আল্লাহ ভালোবাসেন সৎকর্মপরায়ণ আল্লাহভীরু আত্মগোপনকারী বান্দাদের, যারা দৃষ্টির অন্তরাল হলে কেউ তাদের খোঁজ করে না, সামনে উপস্থিত থাকলে কেউ তাদের আপ্যায়ন করে না এবং তাদের পরিচয়ও নেয় না। তাদের অন্তরসমূহ হেদায়াতের আলোকবর্তিকা। তারা সব ধরনের অন্ধকারাচ্ছন্ন কদর্যতা থেকে নিরাপদে বের হয়ে যাবে।

[৩৩২১] হাদীসটি ইমাম ইবনু মাজাহ (রহঃ) এককভাবে বর্ণনা করেছেন। মিশকাত ৫৩২৮, রাওদুন নাদীর ৮৬৩, দঈফাহ ২৯৭৫।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৯৮৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা একসঙ্গে এসেছে। মুআয বিন জাবাল (রাঃ) কাঁদছিলেন, কারণ তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) থেকে শোনা কিছু কথা স্মরণ করেছিলেন। হাদিসে বলা হয়েছে, সামান্যতম কপটতাও শিরক। আরও বলা হয়েছে, যে আল্লাহর কোনো বন্ধুর সঙ্গে শত্রুতা করে, সে যেন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এরপর আল্লাহ যে বান্দাদের ভালোবাসেন, তাদের পরিচয় এসেছে: সৎকর্মপরায়ণ, আল্লাহভীরু, আত্মগোপনকারী বান্দা; তারা অনুপস্থিত থাকলে কেউ খোঁজ করে না, উপস্থিত থাকলে কেউ বিশেষ আপ্যায়ন করে না, তবু তাদের অন্তর হেদায়াতের আলো। “রিয়া শিরক” ও “গোপন নেককার বান্দা” বিষয়ে এই হাদিস মানুষকে ইখলাস শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সামান্য রিয়া থেকেও সতর্ক থাকতে হবে।
  • আল্লাহর ওলীর সঙ্গে শত্রুতা ভয়াবহ বিষয়।
  • গোপনে নেক থাকা আল্লাহর কাছে মূল্যবান হতে পারে।
  • মানুষের পরিচিতি নয়, অন্তরের হেদায়াত বড় বিষয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন