৩৬/১৭. অধ্যায়ঃ
উম্মাতের বিচ্ছিন্নতা ও বিভেদ
সুনানে ইবনে মাজাহ : ৩৯৯৩
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৯৯৩
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا أَبُو عَمْرٍو، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " إِنَّ بَنِي إِسْرَائِيلَ افْتَرَقَتْ عَلَى إِحْدَى وَسَبْعِينَ فِرْقَةً وَإِنَّ أُمَّتِي سَتَفْتَرِقُ عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً كُلُّهَا فِي النَّارِ إِلاَّ وَاحِدَةً وَهِيَ الْجَمَاعَةُ " .
আনাস মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: বনী ইসরাঈল একাত্তর ফিরকায় বিভক্ত হয়েছিল। আর আমার উম্মত বাহাত্তর ফিরকায় বিভক্ত হবে। একটি ফিরকা ব্যতীত সকলেই হবে জাহান্নামী। সেটি হচ্ছে জামাআত।
[৩৩২৫] আহমাদ ১১৭৯৮, ১২০৭০। আয যিলাল ৬৪, সহীহাহ ২০৪, ১৪৯২।
