৩৬/১৮. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৯৯৭ - দারিদ্র্য নয়, সম্পদের প্রতিযোগিতার ভয়
ধন-সম্পদ সৃষ্ট বিপর্যয়
সম্পদের প্রতিযোগিতা: ধ্বংসের পথে না যাওয়ার সতর্কতা
সুনানে ইবনে মাজাহ : ৩৯৯৭
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৯৯৭
حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الأَعْلَى الْمِصْرِيُّ، أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، . أَنَّ الْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، أَخْبَرَهُ عَنْ عَمْرِو بْنِ عَوْفٍ، - وَهُوَ حَلِيفُ بَنِي عَامِرِ بْنِ لُؤَىٍّ وَكَانَ شَهِدَ بَدْرًا مَعَ رَسُولِ اللَّهِ ـ ﷺ ـ - أَنَّ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ بَعَثَ أَبَا عُبَيْدَةَ بْنَ الْجَرَّاحِ إِلَى الْبَحْرَيْنِ يَأْتِي بِجِزْيَتِهَا وَكَانَ النَّبِيُّ ـ ﷺ ـ هُوَ صَالَحَ أَهْلَ الْبَحْرَيْنِ وَأَمَّرَ عَلَيْهِمُ الْعَلاَءَ بْنَ الْحَضْرَمِيِّ فَقَدِمَ أَبُو عُبَيْدَةَ بِمَالٍ مِنَ الْبَحْرَيْنِ فَسَمِعَتِ الأَنْصَارُ بِقُدُومِ أَبِي عُبَيْدَةَ فَوَافَوْا صَلاَةَ الْفَجْرِ مَعَ رَسُولِ اللَّهِ ـ ﷺ ـ فَلَمَّا صَلَّى رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ انْصَرَفَ فَتَعَرَّضُوا لَهُ فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ حِينَ رَآهُمْ ثُمَّ قَالَ " أَظُنُّكُمْ سَمِعْتُمْ أَنَّ أَبَا عُبَيْدَةَ قَدِمَ بِشَىْءٍ مِنَ الْبَحْرَيْنِ». قَالُوا أَجَلْ يَا رَسُولَ اللَّهِ . قَالَ «أَبْشِرُوا وَأَمِّلُوا مَا يَسُرُّكُمْ فَوَاللَّهِ مَا الْفَقْرَ أَخْشَى عَلَيْكُمْ وَلَكِنِّي أَخْشَى عَلَيْكُمْ أَنْ تُبْسَطَ الدُّنْيَا عَلَيْكُمْ كَمَا بُسِطَتْ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ فَتَنَافَسُوهَا كَمَا تَنَافَسُوهَا فَتُهْلِكَكُمْ كَمَا أَهْلَكَتْهُمْ».
আমর বিন আওফ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি আমির বিন লুয়াই-এর মিত্র ছিলেন এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) আবূ উবায়দা ইবনুল জাররাহ (রাঃ) কে বাহরাইনে জিয্য়া আদায় করার জন্য পাঠান। তিনি বাহরাইনবাসীদের সাথে সন্ধিচুক্তি করেছিলেন এবং আলা ইবনুল হাদরামী (রাঃ) কে তাদের শাসক নিযুক্ত করেছিলেন। আবূ উবায়দা (রাঃ) বাহরাইন থেকে ধন-সম্পদ নিয়ে (মদীনায়) ফিরে আসেন। আনসারগণ তার আগমনের কথা শুনতে পেলেন। রাসূলুল্লাহ (ﷺ) নামাযান্তে ঘুরে বসলে তারা তাঁর সামনে হাজির হন।রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে দেখে মুচকি হাসি দিয়ে বলেনঃ আমার মনে হয় তোমরা শুনতে পেয়েছো যে, আবূ উবায়দা বাহরাইন থেকে কিছু নিয়ে ফিরে এসেছে। তারা বলেন, হাঁ, ইয়া রাসূলাল্লাহ! তিনি বলেনঃ তোমরা সুসংবাদ গ্রহণ করো এবং তা তোমাদেরকে আনন্দিত করবে এই আশা রাখো। আল্লাহর শপথ! আমি তোমাদের ব্যাপারে দারিদ্র্যের ভয় করি না। আমি তোমাদের ব্যাপারে আশঙ্কা করি যে, তোমাদের পূর্বকালের লোকেদের জন্য পৃথিবী যেমনিভাবে প্রশস্ত হয়ে গিয়েছিলো, তদ্রূপ তা তোমাদের জন্যও প্রশস্ত হবে। অতঃপর তোমরাও তাদের মত (সম্পদের) প্রতিযোগিতায় লিপ্ত হয়ে পড়বে। অবশেষে এই প্রতিযোগিতা তাদের মত তোমাদেরও ধ্বংস ডেকে আনবে।
[৩৩২৯] সহীহুল বূখারী ৩১৫৮, মুসলিম ২৯৬১, তিরমিযী ২৪৬২, আহমাদ ১৬৭৮৩। ইরওয়া’ ৫/৮৯,৯০।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৯৯৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে বাহরাইন থেকে সম্পদ আসার ঘটনার মধ্যে বড় শিক্ষা আছে। আনসারগণ আবু উবাইদা (রাঃ)-এর আনা সম্পদের কথা শুনে নবী (صلى الله عليه وسلم)-এর সামনে হাজির হন। তিনি মুচকি হেসে বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো। তারপর তিনি বললেন, তিনি তাদের জন্য দারিদ্র্যের ভয় করেন না; বরং ভয় করেন, আগের লোকদের মতো দুনিয়া তাদের জন্য প্রশস্ত হবে, তারা সম্পদের প্রতিযোগিতায় পড়বে, আর সেই প্রতিযোগিতা তাদের ধ্বংস ডেকে আনবে। এই হাদিস “দারিদ্র্যের ভয় নয় সম্পদের ফিতনা” বিষয়টি পরিষ্কার করে। সম্পদ পাওয়া আনন্দের হতে পারে, কিন্তু তা নিয়ে প্রতিযোগিতা ও লোভ মানুষের ক্ষতির কারণ হতে পারে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী صلى الله عليه وسلم দারিদ্র্যের চেয়ে সম্পদের প্রতিযোগিতা নিয়ে বেশি আশঙ্কা করেছেন।
- দুনিয়া প্রশস্ত হলে মানুষ লোভে পড়তে পারে।
- সম্পদ নিয়ে প্রতিযোগিতা ধ্বংসের কারণ হতে পারে।
- সুসংবাদ পেলেও দ্বীনি সতর্কতা দরকার।
