০/১. অধ্যায়ঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সুন্নাতের অনুসরণ
সুনানে ইবনে মাজাহ : ৪
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ عَدِيٍّ، عَنِ ابْنِ الْمُبَارَكِ، عَنْ مُحَمَّدِ بْنِ سُوقَةَ، عَنْ أَبِي جَعْفَرٍ، قَالَ كَانَ ابْنُ عُمَرَ إِذَا سَمِعَ مِنْ، رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ حَدِيثًا لَمْ يَعْدُهُ وَلَمْ يُقَصِّرْ دُونَهُ .
আবু জা’ফার (মুহাম্মাদ বিন আলী বিন হুসাইন বিন আলী বিন আবু তালিব) হতে বর্ণিতঃ
ইবন উমর (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট কোন হাদীস শুনলে, তাতে তিনি নিজের পক্ষ থেকে কম-বেশি করতেন না।
[৪] আহমাদ ৫৫২১, দারিমী ৩১৮।
