৩৬/২০. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৪০১০ - দুর্বলের অধিকার ও ন্যায়বিচার

সৎকাজের নির্দেশদান এবং অসৎকাজে বাধাদান করা

দুর্বলের অধিকার: শক্তিশালীর কাছ থেকে ন্যায় আদায়ের শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪০১০

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ لَمَّا رَجَعَتْ إِلَى رَسُولِ اللَّهِ ـ ﷺ ـ مُهَاجِرَةُ الْبَحْرِ قَالَ " أَلاَ تُحَدِّثُونِي بِأَعَاجِيبِ مَا رَأَيْتُمْ بِأَرْضِ الْحَبَشَةِ " .قَالَ فِتْيَةٌ مِنْهُمْ بَلَى يَا رَسُولَ اللَّهِ بَيْنَا نَحْنُ جُلُوسٌ مَرَّتْ بِنَا عَجُوزٌ مِنْ عَجَائِزِ رَهَابِينِهِمْ تَحْمِلُ عَلَى رَأْسِهَا قُلَّةً مِنْ مَاءٍ فَمَرَّتْ بِفَتًى مِنْهُمْ فَجَعَلَ إِحْدَى يَدَيْهِ بَيْنَ كَتِفَيْهَا ثُمَّ دَفَعَهَا فَخَرَّتْ عَلَى رُكْبَتَيْهَا فَانْكَسَرَتْ قُلَّتُهَا فَلَمَّا ارْتَفَعَتِ الْتَفَتَتْ إِلَيْهِ فَقَالَتْ سَوْفَ تَعْلَمُ يَا غُدَرُ إِذَا وَضَعَ اللَّهُ الْكُرْسِيَّ وَجَمَعَ الأَوَّلِينَ وَالآخِرِينَ وَتَكَلَّمَتِ الأَيْدِي وَالأَرْجُلُ بِمَا كَانُوا يَكْسِبُونَ فَسَوْفَ تَعْلَمُ كَيْفَ أَمْرِي وَأَمْرُكَ عِنْدَهُ غَدًا. قَالَ يَقُولُ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ " صَدَقَتْ صَدَقَتْ كَيْفَ يُقَدِّسُ اللَّهُ أُمَّةً لاَ يُؤْخَذُ لِضَعِيفِهِمْ مِنْ شَدِيدِهِمْ " .

জাবির (রাঃ) হতে বর্ণিতঃ

সমুদ্রের মুহাজিরগণ (হাবশায় হিজরতকারী প্রথম দল) রাসুলুল্লাহ (ﷺ) এর নিকট প্রত্যাবর্তন করলে, তিনি বলেনঃ তোমার হাবশায় যেসব অনিষ্টজনক বিষয় প্রত্যক্ষ করেছো তা কি আমার নিকট ব্যক্ত করবে না? তাদের মধ্য থেকে এক যুবক বললেন, হাঁ, হে আল্লাহর রাসুল! একদা আমরা বসা ছিলাম, আমাদের সামনে দিয়ে সেখানকার এক বৃদ্ধা রমণী মাথায় পানি ভর্তি কলসসহ যাচ্ছিল। সে তাদের এক যুবককে অতিক্রমকালে সে তার কাঁধে তার এক হাত রেখে তাকে ধাক্কা দিলে সে উপুড় হয়ে মাটিতে পড়ে যায় এবং এর ফলে তার কলসটি ভেঙ্গে যায়।সে উঠে দাঁড়িয়ে যুবকের দিকে তাকিলে বললো, “হে দাগাবাজ! তুমি অচিরেই জানতে পারবে যখন আল্লাহ তাআলা ইনসাফের আসনে উপবিষ্ট হয়ে পূর্বাপর সকল মানুষকে সমবেত করবেন এবং হাত-পাগুলো তাদের কৃতকর্মের বিবরণ দিবে তখন তুমিও জানতে পারবে সেদিন তোমার ও আমার অবস্থা কি হবে। জাবির (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বললেন, এই বৃদ্ধা সত্য কথাই বলেছে, সত্য কথাই বলেছে। আল্লাহ তাআলা সেই উম্মাতকে কিভাবে গুনাহ থেকে পবিত্র করবেন, যাদের সবলদের থেকে দুর্বলদের প্রাপ্য আদায় করে দেয়া হয় না।”

[৩৩৪২] হাদীসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। মুখতাসারুল উলু ৫৯/৪৬।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৪০১০-এর সারসংক্ষেপ

এই হাদিসে হাবশা থেকে ফিরে আসা মুহাজিরদের দেখা একটি ঘটনা বলা হয়েছে। এক বৃদ্ধা নারী পানি ভর্তি কলস নিয়ে যাচ্ছিলেন। এক যুবক তাকে ধাক্কা দিলে তিনি পড়ে যান এবং কলস ভেঙে যায়। বৃদ্ধা তাকে কিয়ামতের দিনের কথা স্মরণ করিয়ে বলেন, সেদিন হাত-পা মানুষের কাজের সাক্ষ্য দেবে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم শুনে বলেন, বৃদ্ধা সত্য বলেছে। তারপর তিনি বলেন, যে উম্মতে সবলদের কাছ থেকে দুর্বলদের প্রাপ্য আদায় করে দেওয়া হয় না, আল্লাহ কীভাবে তাকে গুনাহ থেকে পবিত্র করবেন? তাই এই হাদিসের মূল শিক্ষা হলো দুর্বল মানুষের অধিকার রক্ষা করা। সমাজে ন্যায় শুধু কথায় নয়; দুর্বলের পাওনা আদায়ে কাজ করতে হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দুর্বল মানুষের অধিকার নষ্ট করা বড় অন্যায়।
  • কিয়ামতের দিন কাজের হিসাব হবে—এ কথা ভুলে যাওয়া উচিত নয়।
  • সবলদের অন্যায় থেকে দুর্বলদের প্রাপ্য আদায় করা ন্যায়ের অংশ।
  • অন্যের কষ্টকে ছোট করে দেখা উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন