৩৬/২৪. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৪০৩৬ - ধোঁকাবাজির যুগ ও রুওয়াইবিদা

যুগের কষ্টকাঠিন্য

রুওয়াইবিদার যুগ: সত্য-মিথ্যা উলটে যাওয়ার ফিতনা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪০৩৬

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ قُدَامَةَ الْجُمَحِيُّ، عَنْ إِسْحَاقَ بْنِ أَبِي الْفُرَاتِ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ «سَيَأْتِي عَلَى النَّاسِ سَنَوَاتٌ خَدَّاعَاتٌ يُصَدَّقُ فِيهَا الْكَاذِبُ وَيُكَذَّبُ فِيهَا الصَّادِقُ وَيُؤْتَمَنُ فِيهَا الْخَائِنُ وَيُخَوَّنُ فِيهَا الأَمِينُ وَيَنْطِقُ فِيهَا الرُّوَيْبِضَةُ قِيلَ وَمَا الرُّوَيْبِضَةُ قَالَ الرَّجُلُ التَّافِهُ فِي أَمْرِ الْعَامَّةِ " .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ অচিরেই লোকেদের উপর প্রতারণা ও ধোঁকাবাজির যুগ আসবে। তখন মিথ্যাবাদীকে সত্যবাদী গন্য করা হবে, সত্যবাদীকে মিথ্যাবাদী গণ্য করা হবে, আমানতের খিয়ানতকারীকে আমানতদার আমানতদারকে খিয়ানতকারী গণ্য করা হবে এবং রুওয়াইবিয়া হবে বক্তা। জিজ্ঞাসা করা হলো, রুওয়াইবিয়া কী? তিনি বলেনঃ নীচ প্রকৃতির লোক সে জনগনের হর্তাকর্তা হবে।

[৩৩৬৮] আহমাদ ৭৮৫২। সহীহাহ ১৮৮৭।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৪০৩৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) এমন এক সময়ের কথা বলেছেন, যখন মানুষের উপর প্রতারণা ও ধোঁকাবাজির যুগ আসবে। তখন মিথ্যাবাদীকে সত্যবাদী ভাবা হবে, সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। খিয়ানতকারীকে আমানতদার ধরা হবে, আর আমানতদারকে খিয়ানতকারী বলা হবে। হাদিসে আরও বলা হয়েছে, তখন রুওয়াইবিদা কথা বলবে। জিজ্ঞেস করা হলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ব্যাখ্যা করেন, নিচু প্রকৃতির লোক জনগণের বিষয়ে হর্তাকর্তা হয়ে কথা বলবে। এই হাদিস ফিতনার যুগে সত্য যাচাই, আমানতদার চিনে নেওয়া এবং অযোগ্য লোকের নেতৃত্বের বিপদ সম্পর্কে গভীর সতর্কতা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ফিতনার যুগে সত্য-মিথ্যা উলটে যেতে পারে।
  • আমানতদার ও খিয়ানতকারী চিনতে সতর্কতা দরকার।
  • অযোগ্য লোকের নেতৃত্ব সমাজের জন্য বিপদের কারণ হতে পারে।
  • গুজব ও প্রতারণার যুগে যাচাই ছাড়া কথা গ্রহণ করা উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন