৩৬/২৭. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৪০৫৪ - লজ্জা, আমানত ও রহমত হারানোর পরিণতি

(অন্তর থেকে) আমানত (বিশ্বস্ততা) তিরোহিত হবে

লজ্জা হারালে আমানতও হারায়: হৃদয়ের পতনের ধারাবাহিকতা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪০৫৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، عَنْ سَعِيدِ بْنِ سِنَانٍ، عَنْ أَبِي الزَّاهِرِيَّةِ، عَنْ أَبِي شَجَرَةَ، كَثِيرِ بْنِ مُرَّةَ عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ ـ ﷺ ـ قَالَ " إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ إِذَا أَرَادَ أَنْ يُهْلِكَ عَبْدًا نَزَعَ مِنْهُ الْحَيَاءَ فَإِذَا نَزَعَ مِنْهُ الْحَيَاءَ لَمْ تَلْقَهُ إِلاَّ مَقِيتًا مُمَقَّتًا فَإِذَا لَمْ تَلْقَهُ إِلاَّ مَقِيتًا مُمَقَّتًا نُزِعَتْ مِنْهُ الأَمَانَةُ فَإِذَا نُزِعَتْ مِنْهُ الأَمَانَةُ لَمْ تَلْقَهُ إِلاَّ خَائِنًا مُخَوَّنًا فَإِذَا لَمْ تَلْقَهُ إِلاَّ خَائِنًا مُخَوَّنًا نُزِعَتْ مِنْهُ الرَّحْمَةُ فَإِذَا نُزِعَتْ مِنْهُ الرَّحْمَةُ لَمْ تَلْقَهُ إِلاَّ رَجِيمًا مُلَعَّنًا فَإِذَا لَمْ تَلْقَهُ إِلاَّ رَجِيمًا مُلَعَّنًا نُزِعَتْ مِنْهُ رِبْقَةُ الإِسْلاَمِ " .

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেনঃ আল্লাহ যখন কোন বান্দাকে ধ্বংস করতে চান, তখন তার লজ্জা-শরম কেড়ে নেন। যখন তিনি তার লজ্জা-শরম কেড়ে নেন তখন থেকে তার উপর অসন্তুষ্ট থাকেন। তার উপর আল্লাহর অসন্তোষ থাকার কারণে তার অন্তর থেকে আমানত তুলে নেয়া হয়। যখন তার থেকে আমানত তুলে নেয়া হয় তখন তুমি তাকে চরম বিশ্বাসঘাতকরূপেই পাবে। তুমি যখন তাকে চরম বিশ্বাসঘাতকরূপে পাবে তখন সে (আল্লাহর) দয়া বঞ্চিত হয়ে যায়। তুমি তাকে দয়া বঞ্চিত অবস্থায় পেলে তাকে সর্বদা অভিশপ্ত দেখতে পাবে। তুমি তাকে অভিশপ্ত দেখতে পেলে মনে করবে, তার ঘাড় থেকে ইসলামের বন্ধন ছিন্ন হয়ে গেছে।

[৩৩৮৬] [হাদীসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। দঈফাহ ৩০৪৪, দঈফ আল-জামি’ ১৫৪৩।১.উক্ত হাদীসের রাবী মুহাম্মাদ ইবনুল মুসাফফা আল হিমসী সম্পর্কে আবূ হাতিম আর রাযী ও ইমাম নাসায়ী বলেন, তিনি সত্যবাদী। ইবনু হিব্বান তাকে সিকাহ বললেও অন্যত্র বলেন, তিনি হাদীস বর্ণনায় ভুল করেন। ইবনু হাজার আল-আসকালনী বলেন, তিনি সত্যবাদী তবে হাদীস বর্ণনায় সন্দেহ ও তাদলীস করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫৬১৩, ২৬/৪৬৫ নং পৃষ্ঠা)২. সাঈদ বিন সিনান সম্পর্কে আবূ আহমাদ আল-হাকিম বলেন, তার হাদীস নির্ভরযোগ্য নয়। আবূ বাকর আল-বাযযার বলেন, তার স্মৃতিশক্তি দুর্বল। আবূ বাকর আল বায়হাকী বলেন, তিনি আহলে ইলমগণের নিকট দুর্বল। আবূ হাতিম আর-রাযী বলেন, তিনি হাদীস বর্ণনায় দুর্বল। আল ইবনুল মাদীনী বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ২২৯৫, ১০/৪৯৫ নং পৃষ্ঠা)]

সুনানে ইবনে মাজাহ হাদিস ৪০৫৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী صلى الله عليه وسلم একটি ধারাবাহিক পতনের কথা বলেছেন। আল্লাহ যখন কোনো বান্দাকে ধ্বংস করতে চান, তখন তার লজ্জা-শরম কেড়ে নেন। লজ্জা চলে গেলে সে আল্লাহর অসন্তুষ্টির পাত্র হয়। এরপর তার অন্তর থেকে আমানত তুলে নেওয়া হয়। আমানত চলে গেলে তাকে বিশ্বাসঘাতক হিসেবে দেখা যায়। এরপর সে দয়া থেকে বঞ্চিত হয়, তারপর অভিশপ্ত অবস্থায় থাকে, এবং শেষে তার ঘাড় থেকে ইসলামের বন্ধন ছিন্ন হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এখানে “লজ্জা”, “আমানত”, “বিশ্বাসঘাতকতা”, “রহমত”—এসব বিষয় সরাসরি যুক্ত। হাদিসটি খুব কঠিন সতর্কতা দেয়: চরিত্রের পতন এক ধাপে থেমে থাকে না; একটি গুণ হারালে অন্য গুণও দুর্বল হতে পারে। তাই লজ্জা ও আমানত রক্ষা করা মুমিনের জীবনকে নিরাপদ রাখার বড় পথ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • লজ্জা-শরম ঈমানি চরিত্রের গুরুত্বপূর্ণ অংশ।
  • লজ্জা হারালে আমানত ও বিশ্বস্ততা দুর্বল হতে পারে।
  • বিশ্বাসঘাতকতা মানুষের অন্তরের বড় রোগের চিহ্ন।
  • রহমত থেকে বঞ্চিত হওয়া ভয়াবহ আধ্যাত্মিক ক্ষতি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন