৩৬/৩৪. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৪০৮২ - আহলে বাইত, কালো পতাকা ও ইনসাফ

ইমাম মাহদী (আঃ) এর আবির্ভাব

আহলে বাইতের কষ্ট ও ইনসাফ প্রতিষ্ঠার হাদিস

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪০৮২

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ صَالِحٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ بَيْنَمَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ ـ ﷺ ـ إِذْ أَقْبَلَ فِتْيَةٌ مِنْ بَنِي هَاشِمٍ فَلَمَّا رَآهُمُ النَّبِيُّ ـ ﷺ ـ اغْرَوْرَقَتْ عَيْنَاهُ وَتَغَيَّرَ لَوْنُهُ قَالَ فَقُلْتُ مَا نَزَالُ نَرَى فِي وَجْهِكَ شَيْئًا نَكْرَهُهُ .فَقَالَ " إِنَّا أَهْلُ بَيْتٍ اخْتَارَ اللَّهُ لَنَا الآخِرَةَ عَلَى الدُّنْيَا وَإِنَّ أَهْلَ بَيْتِي سَيَلْقَوْنَ بَعْدِي بَلاَءً وَتَشْرِيدًا وَتَطْرِيدًا حَتَّى يَأْتِيَ قَوْمٌ مِنْ قِبَلِ الْمَشْرِقِ مَعَهُمْ رَايَاتٌ سُودٌ فَيَسْأَلُونَ الْخَيْرَ فَلاَ يُعْطَوْنَهُ فَيُقَاتِلُونَ فَيُنْصَرُونَ فَيُعْطَوْنَ مَا سَأَلُوا فَلاَ يَقْبَلُونَهُ حَتَّى يَدْفَعُوهَا إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ بَيْتِي فَيَمْلَؤُهَا قِسْطًا كَمَا مَلَؤُوهَا جَوْرًا فَمَنْ أَدْرَكَ ذَلِكَ مِنْكُمْ فَلْيَأْتِهِمْ وَلَوْ حَبْوًا عَلَى الثَّلْجِ " .

‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

একদা আমরা যখন রাসূলুল্লাহ (ﷺ) এর নিকটে বসা ছিলাম, তখন হাশিম বংশীয় কতক যুবক তাঁর নিকট উপস্থিত হলো। তাদের দেখতে পেয়ে নবী (ﷺ) এর চক্ষুদ্বয় অশ্রুসিক্ত হলো এবং তাঁর চেহারা বিবর্ণ হয়ে গেলো। রাবী বলেন, আমি বললাম, আমরা সবসময় আপনার চেহারায় দুশ্চিন্তার ছাপলক্ষ্য করি। তিনি বলেনঃ আমাদের আহলে বাইতের জন্য আল্লাহ তা’আলা পার্থিব জীবনে পরিবর্তে আখিরাতের জীবনকে পছন্দ করেছেন। আমার আহলে বাইত আমার পরে অচিরেই কঠিন বিপদে লিপ্ত হবে, কষ্ট-কাঠিন্যের শিকার হবে এবং দেশান্তরিত হবে। প্রাচ্যদেশ থেকে কালো পতাকাধারী কতক লোক তাদের সাহায্যার্থে এগিয়ে আসবে। তারা কল্যাণ(গুপ্তধন) কামনা করবে, কিন্তু তা তাদের দেওয়া হবে না। তারা লড়াই করবে এবং বিজয়ী হবে। শেষে তাদেরকে তা দেওয়া হবে, যা তারা চেয়েছিল। কিন্তু তারা তা গ্রহণ করবে না।অবশেষে আমার আহলে বাইতের একজন লোকের নিকট তা সোপর্দ করা হবে। সে পৃথিবীকে ইনসাফে পরিপূর্ণ করবে, যেমনিভাবে লোকেরা একে জুলুমে পূর্ণ করেছিল। তোমাদের মধ্যে যারা সে যুগ পাবে, তারা যেন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের নিকট চলে যায়।

[৩৪১৪] [ হাদীসটি ইমাম ইবনু মাজাহ (রহঃ) এককভাবে বর্ণনা করেছেন। রাওদুন নাদীর ৬৪৭।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৪০৮২-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর আহলে বাইতের ভবিষ্যৎ কষ্টের কথা এসেছে। হাশিম বংশের কিছু যুবককে দেখে নবী (صلى الله عليه وسلم)-এর চোখ অশ্রুসিক্ত হয় এবং তাঁর চেহারায় কষ্টের ছাপ দেখা যায়। তিনি জানান, আল্লাহ তাঁদের জন্য দুনিয়ার পরিবর্তে আখিরাতকে পছন্দ করেছেন। তাঁর পরে আহলে বাইত বিপদ, কষ্ট ও দেশান্তরের মুখোমুখি হবে। এরপর প্রাচ্যদেশ থেকে কালো পতাকাধারী কিছু লোকের আগমনের কথা বলা হয়েছে। তারা কল্যাণ চাইবে, না পেয়ে লড়াই করবে এবং বিজয়ী হবে। শেষে বিষয়টি আহলে বাইতের একজন ব্যক্তির হাতে দেওয়া হবে। সে পৃথিবীকে ইনসাফে পূর্ণ করবে, যেমন মানুষ তা যুলুমে পূর্ণ করেছিল। এই আহলে বাইত হাদিস আমাদের কষ্টের মাঝেও আল্লাহর ফয়সালার দিকে তাকাতে শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আহলে বাইতের মর্যাদা ও তাদের কষ্টের কথা হাদিসে এসেছে।
  • দুনিয়ার কষ্ট আখিরাতের মর্যাদার পথে বাধা নয়।
  • ইনসাফ প্রতিষ্ঠা একটি বড় নেক কাজ।
  • বিপদের সময় সত্যের পাশে থাকার গুরুত্ব বোঝা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন