৩৬/৩৪. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৪০৮৭ - আব্দুল মুত্তালিবের বংশ ও জান্নাতের নেতা
ইমাম মাহদী (আঃ) এর আবির্ভাব
জান্নাতবাসীর নেতা: আহলে বাইতের মর্যাদা ও মাহদী
সুনানে ইবনে মাজাহ : ৪০৮৭
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪০৮৭
حَدَّثَنَا هَدِيَّةُ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا سَعْدُ بْنُ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ، عَنْ عَلِيِّ بْنِ زِيَادٍ الْيَمَامِيِّ، عَنْ عِكْرِمَةَ بْنِ عَمَّارٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ يَقُولُ «نَحْنُ وَلَدَ عَبْدِ الْمُطَّلِبِ سَادَةُ أَهْلِ الْجَنَّةِ أَنَا وَحَمْزَةُ وَعَلِيٌّ وَجَعْفَرٌ وَالْحَسَنُ وَالْحُسَيْنُ وَالْمَهْدِيُّ ".
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, আমরা আব্দুল মুত্তালিবের বংশধর এবং জান্নাতবাসীর নেতাঃ আমি, হামযা, আলী, জাফর, হাসান, হুসাইন ও মাহ্দী।
[৩৪১৯] হাদীসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। দঈফাহ ৪৬৮৮, দঈফ আল-জামি ৫৯৫৫। উক্ত হাদীসের রাবী হাদিয়্যাহ বিন আব্দুল ওয়াহ্হাব সম্পর্কে আবূ হাতিম বিন হিব্বান বলেন, তিনি হাদীস বর্ণনায় কখনো কখনো ভুল করেন। ইবনু আবূ আসিম বলেন, তিনি সিকাহ। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদীস বর্ণনায় কখনো কখনো সন্দেহ করেন। ইমাম যাহাবী বলেন, তিনি সিকাহ। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬৫৫৪, ৩০/১৫৮ নং পৃষ্ঠা)২. সা'দ বিন আব্দুল হামীদ বিন জা’ফার সম্পর্কে ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদীস বর্ণনায় সংমিশ্রণ করেন। যাকারিয়্যা বিন ইয়াহইয়া আস সাজী বলেন, তার হাদীসের ব্যাপারে সমালোচনা রয়েছে। সালিহ বিন মুহাম্মাদ বলেন, তার স্মৃতিশক্তি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ২২১৮, ১০/২৮৫নং পৃষ্ঠা)৩. আলী বিন যিয়াদ আল-ইয়ামামী সম্পর্কে আবূ জা’ফার আল-উকায়লী তাকে দুর্বল হিসেবে উল্লেখ করেছেন। আবূ হাতিম বিন হিব্বান বলেন, তিনি সিকাহ। ইমাম বুখারী বলেন তিনি কুফরী নয় এমন কওলী বা আমালী কোন ফিসক এর সাথে জড়িত। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪০৬৯, ২০/৪৩৩ নং পৃষ্ঠা)৪. ইকরিমাহ বিন আম্মার সম্পর্কে আবূ হাতিম আর রাযী বলেন, তিনি সত্যবাদী তবে হাদীস বর্ণনায় কখনো কখনো সন্দেহ করেন। আহমাদ বিন সালিহ আল-জায়লী বলেন, তিনি সিকাহ। ইবনু হাজার আল আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদীস বর্ণনায় সংমিশ্রণ করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪০০৮, ২০/২৫৬ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ৪০৮৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আব্দুল মুত্তালিবের বংশধরদের মধ্যে কয়েকজনের বিশেষ মর্যাদার কথা বলেছেন। তিনি বলেন, “আমরা আব্দুল মুত্তালিবের বংশধর এবং জান্নাতবাসীর নেতা”—এরপর তিনি নিজের নামের সঙ্গে হামজা, আলী, জাফর, হাসান, হুসাইন ও মাহদীর নাম উল্লেখ করেন। এই বর্ণনায় আহলে বাইতের মর্যাদা স্পষ্টভাবে এসেছে। একই সঙ্গে মাহদীর নামও এই সম্মানিতদের তালিকায় এসেছে। হাদিসের শিক্ষা হলো, যাঁদের মর্যাদা নবী (صلى الله عليه وسلم) বলেছেন, তাঁদের প্রতি সম্মান রাখা উচিত। তবে এই নির্দিষ্ট হাদিসে শুধু মর্যাদা ও নামের উল্লেখ আছে; তাই এর বাইরে আলাদা ঘটনা বা দীর্ঘ আলোচনা এই হাদিসের সাথে জুড়ে দেওয়া ঠিক হবে না।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আব্দুল মুত্তালিবের বংশের কিছু ব্যক্তির বিশেষ মর্যাদা হাদিসে এসেছে।
- আহলে বাইতের প্রতি ভালোবাসা ও সম্মান রাখা উচিত।
- মাহদীর নাম সম্মানিত ব্যক্তিদের সাথে উল্লেখ হয়েছে।
- নবী (صلى الله عليه وسلم) যাঁদের মর্যাদা বলেছেন, তাঁদের ব্যাপারে আদব রাখা দরকার।
