৩৬/৩৫. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৪০৯৪ - কনস্টান্টিনোপল বিজয় ও মিথ্যা খবর
ভয়ংকর যুদ্ধ-সংঘর্ষ সম্পর্কে
তাসবীহ-তাকবীরে কনস্টান্টিনোপল বিজয় ও সতর্কতার শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ৪০৯৪
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪০৯৪
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَيْمُونٍ الرَّقِّيُّ، حَدَّثَنَا أَبُو يَعْقُوبَ الْحُنَيْنِيُّ، عَنْ كَثِيرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ عَوْفٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ «لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَكُونَ أَدْنَى مَسَالِحِ الْمُسْلِمِينَ بِبَوْلاَءَ». ثُمَّ قَالَ ـ ﷺ ـ «يَا عَلِيُّ يَا عَلِيُّ يَا عَلِيُّ " . قَالَ بِأَبِي وَأُمِّي . قَالَ " إِنَّكُمْ سَتُقَاتِلُونَ بَنِي الأَصْفَرِ وَيُقَاتِلُهُمُ الَّذِينَ مِنْ بَعْدِكُمْ حَتَّى تَخْرُجَ إِلَيْهِمْ رُوقَةُ الإِسْلاَمِ أَهْلُ الْحِجَازِ الَّذِينَ لاَ يَخَافُونَ فِي اللَّهِ لَوْمَةَ لاَئِمٍ فَيَفْتَتِحُونَ الْقُسْطُنْطِينِيَّةَ بِالتَّسْبِيحِ وَالتَّكْبِيرِ فَيُصِيبُونَ غَنَائِمَ لَمْ يُصِيبُوا مِثْلَهَا حَتَّى يَقْتَسِمُوا بِالأَتْرِسَةِ وَيَأْتِي آتٍ فَيَقُولُ إِنَّ الْمَسِيحَ قَدْ خَرَجَ فِي بِلاَدِكُمْ أَلاَ وَهِيَ كِذْبَةٌ فَالآخِذُ نَادِمٌ وَالتَّارِكُ نَادِمٌ».
আমর বিন আওফ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ নিকটবর্তী বাওনা নামক স্থান অস্ত্র সজ্জিত মুসলমানদের পদানত না হওয়া পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না। অতঃপর তিনি বলেনঃ হে আলী! হে আলী! হে আলী! আলী (রাঃ) বলেন, আমার পিতা-মাতা আপনার জন্য উৎসর্গিত হোক। তিনি বলেনঃ অচিরেই বনু আসফারের (রোমকদের) বিরুদ্ধে যুদ্ধ করবে। তাদের বিরুদ্ধে তোমাদের পরবর্তী হিজাযের মুসলমানগণ ও যারা আল্লাহ্র ব্যাপারে কোন নিন্দুকের নিন্দায় কর্ণপাত করে না, যুদ্ধে অবতীর্ণ হবে, যতক্ষণ না তাদের কাছে ইসলামের শাশ্বত বিধান বিকশিত হয়।অতঃপর তারা তাসবীহ ও তাকবির ধ্বনি দিয়ে কনস্টান্টিনোপল জয় করবে। ফলে এতো অধিক পরিমাণে গনীমতের মাল তাদের হস্তগত হবে যতোটা ইতোপূর্বে কখনো তাদের হস্তগত হয়নি। এমনকি তারা খাঞ্চা ভর্তি করে নিজেদের মধ্যে বন্টন করবে। অতঃপর এক আগন্তুক এসে বলবে, তোমাদের শহরে মসীহ দাজ্জালের আবির্ভাব ঘটেছে। সাবধান! সে খবরটি হবে মিথ্যা। সুতরাং এর গ্রহীতাও লজ্জিত হবে এবং অগ্রাহ্যকারীও লজ্জিত হবে।
[৩৪২৬] হাদীসটি ইমাম ইবনু মাজাহ (রহঃ) এককভাবে বর্ণনা করেছেন। দঈফাহ ৪৭৯০, দঈফ আল-জামি ৭৬২৬।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৪০৯৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে কেয়ামতের আগে কিছু যুদ্ধ ও বিজয়ের কথা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, বাওলায়ে নামক স্থানের নিকট মুসলিমদের অস্ত্রসজ্জিত অবস্থান না হওয়া পর্যন্ত কেয়ামত হবে না। এরপর আলী (রাঃ)-কে সম্বোধন করে বনু আসফার বা রোমকদের বিরুদ্ধে যুদ্ধের কথা বলা হয়েছে। পরে হিজাজের এমন মুসলিমদের কথা এসেছে, যারা আল্লাহর ব্যাপারে নিন্দুকের নিন্দায় ভয় পাবে না। তারা তাসবীহ ও তাকবীরের মাধ্যমে কনস্টান্টিনোপল জয় করবে। অনেক গনীমত পাবে। এরপর একজন এসে বলবে, তোমাদের দেশে মসীহ দাজ্জাল বের হয়েছে; কিন্তু হাদিসে বলা হয়েছে, খবরটি মিথ্যা। এই কনস্টান্টিনোপল বিজয় হাদিস আমাদের শেখায়, বড় ঘটনার সময় খবর যাচাই করা জরুরি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহর পথে নিন্দুকের নিন্দাকে ভয় না করার প্রশংসা এসেছে।
- তাসবীহ ও তাকবীরের সাথে বিজয়ের কথা হাদিসে উল্লেখ হয়েছে।
- বড় ফিতনার সময় মিথ্যা খবর ছড়াতে পারে।
- শোনা খবর যাচাই না করে সিদ্ধান্ত নেওয়া ক্ষতির কারণ হতে পারে।
