৩৭/১. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৪১০০ - যুহদের প্রকৃত অর্থ ও দুনিয়ার অনাসক্তি

দুনিয়ার প্রতি অনাসক্তি

যুহদের প্রকৃত অর্থ: দুনিয়ার প্রতি সঠিক অনাসক্তি

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪১০০

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عَمْرُو بْنُ وَاقِدٍ الْقُرَشِيُّ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مَيْسَرَةَ بْنِ حَلْبَسٍ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ، عَنْ أَبِي ذَرٍّ الْغِفَارِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ «لَيْسَ الزَّهَادَةُ فِي الدُّنْيَا بِتَحْرِيمِ الْحَلاَلِ وَلاَ فِي إِضَاعَةِ الْمَالِ وَلَكِنِ الزَّهَادَةُ فِي الدُّنْيَا أَنْ لاَ تَكُونَ بِمَا فِي يَدَيْكَ أَوْثَقَ مِنْكَ بِمَا فِي يَدِ اللَّهِ وَأَنْ تَكُونَ فِي ثَوَابِ الْمُصِيبَةِ إِذَا أُصِبْتَ بِهَا أَرْغَبَ مِنْكَ فِيهَا لَوْ أَنَّهَا أُبْقِيَتْ لَكَ».قَالَ هِشَامٌ كَانَ أَبُو إِدْرِيسَ الْخَوْلاَنِيُّ يَقُولُ مِثْلُ هَذَا الْحَدِيثِ فِي الأَحَادِيثِ كَمِثْلِ الإِبْرِيزِ فِي الذَّهَبِ .

আবূ যার আল-গিফারী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ হালাল বস্তুকে হারাম করে নেয়া এবং ধনসম্পদ ধ্বংস করা দুনিয়ার প্রতি অনাসক্তি (যুহ্দ) নয়, বরং দুনিয়ার প্রতি অনাসক্তি হলোঃ আল্লাহর নিকট যা আছে তার চেয়ে তোমার নিকট যা আছে তার উপর অধিক নির্ভরশীল না হওয়া এবং তুমি কোন বিপদে পতিত হলে তার বিনিময়ে সওয়াবের আশার তুলনায় বিপদে পতিত না হওয়াটা তোমার নিকট অধিকতর কাঙ্ক্ষিত না হওয়া। হিশাম (রহঃ) বলেন, আবূ ইদরীস আল-খাওলানী (রহঃ) বলেছেন, হাদীস ভান্ডারে এ হাদীসটি যেন স্বর্ণ খনির খাঁটি সোনা।

[৩৪৩২] তিরমিযী ২৩৪০, মিশকাত ৫৩০১। তাহকীক আলবানীঃ খুবই দুর্বল। উক্ত হাদিসের রাবী আমর বিন ওয়াকীদ আল-কুরাশী সম্পর্কে আবু বাকর আল-বুরকানী বলেন, তিনি মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। আবু মুসহির আল-গাসসানী বলেন, তিনি ইচ্ছাকৃত মিথ্যা বলেন না। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত। ইমাম যাহাবী তাকে বর্জন করেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪৪৬৮, ২২/২৮৬ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ৪১০০-এর সারসংক্ষেপ

এই হাদিসে দুনিয়ার প্রতি অনাসক্তি বা যুহদের আসল ধারণা খুব পরিষ্কারভাবে বলা হয়েছে। যুহদ মানে হালাল জিনিস নিজের উপর হারাম করে নেওয়া নয়। আবার সম্পদ নষ্ট করাও যুহদ নয়। বরং যুহদ হলো নিজের হাতে যা আছে তার চেয়ে আল্লাহর কাছে যা আছে, তার উপর বেশি ভরসা রাখা। হাদিসে আরও বলা হয়েছে, বিপদ এলে মুমিন সওয়াবের আশা রাখে। অর্থাৎ বিপদ না আসাটাকেই সব সময় বেশি পছন্দ করা নয়; বরং বিপদের সময় আল্লাহর পুরস্কারের কথা মনে রাখা। তাই দুনিয়া ছাড়ার নামে বাড়াবাড়ি নয়, বরং অন্তরের ভরসা আল্লাহর দিকে রাখা—এটাই এই হাদিসের মূল শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • যুহদ মানে হালাল জিনিসকে নিজের উপর হারাম করে নেওয়া নয়।
  • সম্পদ নষ্ট করা দুনিয়ার প্রতি অনাসক্তির প্রমাণ নয়।
  • আল্লাহর কাছে যা আছে, তার উপর ভরসা রাখাই মুমিনের শক্তি।
  • বিপদের সময় সওয়াবের আশা রাখা অন্তরকে স্থির রাখতে সাহায্য করে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন