৩৭/৪. অধ্যায়ঃ
লোকে যাকে গুরুত্ব দেয় না
সুনানে ইবনে মাজাহ : ৪১১৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪১১৮
حَدَّثَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ الْحِمْصِيُّ، حَدَّثَنَا أَيُّوبُ بْنُ سُوَيْدٍ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أُمَامَةَ الْحَارِثِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " الْبَذَاذَةُ مِنَ الإِيمَانِ " . قَالَ الْبَذَاذَةُ الْقَشَافَةُ يَعْنِي التَّقَشُّفَ .
আবূ উমামাহ আল-হারিসী (রাঃ), হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ অনাড়ম্বর জীবন যাপনই ঈমান। রাবী বলেন, ‘বাযাযা’-এর অর্থ কাশাফা অর্থাৎ বিলাস-বাসনা ত্যাগ করা, সাদামাটা জীবন নির্বাহ করা।
তাহকীক আলবানীঃ সহীহ।[৩৪৫০] আবূ দাউদ ৪১৬১ । সহীহাহ ৩৪১, তাখরাজুল ঈমান লি ইবনুস সালাম ২৫ ।
