৩৭/২০. অধ্যায়ঃ
আমল সম্পর্কে আশংকা
সুনানে ইবনে মাজাহ : ৪১৯৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪১৯৮
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعِيدٍ الْهَمْدَانِيِّ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ {وَالَّذِينَ يُؤْتُونَ مَا آتَوْا وَقُلُوبُهُمْ وَجِلَةٌ} أَهُوَ الرَّجُلُ الَّذِي يَزْنِي وَيَسْرِقُ وَيَشْرَبُ الْخَمْرَ قَالَ " لاَ يَا بِنْتَ أَبِي بَكْرٍ - أَوْ يَا بِنْتَ الصِّدِّيقِ - وَلَكِنَّهُ الرَّجُلُ يَصُومُ وَيَتَصَدَّقُ وَيُصَلِّي وَهُوَ يَخَافُ أَنْ لاَ يُتَقَبَّلَ مِنْهُ " .
আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি বললাম, হে আল্লাহর রাসুল (ﷺ)! “এবং যারা তাদের প্রভুর নিকট প্রত্যাবর্তন করবে, এই বিশ্বাসে তাদের যা দান করার তা দান করে ভীত-কম্পিত হৃদয়ে” (সূরা মুমিনূন: ৬০), এর দ্বারা কি এমন ব্যক্তিকে বুঝানো হয়েছে, যে ব্যভিচার করে, চুরি করে এবং মদ্যপান করে? তিনি বলেনঃ না, হে আবু বকর-এর কন্যা, হে সিদ্দিক-এর কন্যা! বরং উক্ত আয়াতে এমন ব্যক্তিকে বুঝানো হয়েছে, যে রোজা রাখে, যাকাত দেয়, দান-খয়রাত করে, নামাজ পড়ে এবং আশংকা করে যে, তার এসব ইবাদত কবুল হল কি না?
তাহকীক আলবানীঃ হাসান।[৩৫৩০] তিরমিযী ৩১৭৫। সহীহাহ ১৬২।
