৩৭/২৬. অধ্যায়ঃ
নিয়্যাত (অভিপ্রায়)
সুনানে ইবনে মাজাহ : ৪২২৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪২২৮
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ أَبِي كَبْشَةَ الأَنْمَارِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ : " مَثَلُ هَذِهِ الأُمَّةِ كَمَثَلِ أَرْبَعَةِ نَفَرٍ : رَجُلٌ آتَاهُ اللَّهُ مَالاً وَعِلْمًا فَهُوَ يَعْمَلُ بِعِلْمِهِ فِي مَالِهِ يُنْفِقُهُ فِي حَقِّهِ وَرَجُلٌ آتَاهُ اللَّهُ عِلْمًا وَلَمْ يُؤْتِهِ مَالاً فَهُوَ يَقُولُ : لَوْ كَانَ لِي مِثْلُ هَذَا عَمِلْتُ فِيهِ مِثْلَ الَّذِي يَعْمَلُ " . قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ : " فَهُمَا فِي الأَجْرِ سَوَاءٌ وَرَجُلٌ آتَاهُ اللَّهُ مَالاً وَلَمْ يُؤْتِهِ عِلْمًا فَهُوَ يَخْبِطُ فِي مَالِهِ يُنْفِقُهُ فِي غَيْرِ حَقِّهِ وَرَجُلٌ لَمْ يُؤْتِهِ اللَّهُ عِلْمًا وَلاَ مَالاً فَهُوَ يَقُولُ : لَوْ كَانَ لِي مِثْلُ مَالِ هَذَا عَمِلْتُ فِيهِ مِثْلَ الَّذِي يَعْمَلُ " . قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ : " فَهُمَا فِي الْوِزْرِ سَوَاءٌ " .
আবূ কাবশা আল-আনমারী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এ উম্মতের দৃষ্টান্ত চার ব্যক্তি সদৃশ।(১) এক ব্যক্তিকে আল্লাহ ধন-সম্পদ ও জ্ঞান দান করেছেন এবং সে তার জ্ঞান দ্বারা তার মাল ব্যবহার করে, যথার্থ খাতে তা ব্যয় করে।(২) এক ব্যক্তিকে আল্লাহ জ্ঞান দান করেছেন কিন্তু সম্পদ দান করেননি। সে বলে, ঐ ব্যক্তির অনুরূপ আমার সম্পদ থাকলে আমি তার মত তা কাজে লাগাতাম। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এ দু’জন সমান পুরস্কার লাভের অধিকারী।(৩) এক ব্যক্তিকে আল্লাহ সম্পদ দান করেছেন, কিন্তু জ্ঞান দান করেননি। সে তার মালে ভ্রান্তনীতি গ্রহণ করে, তা অন্যায় পথে ব্যয় করে।(৪) এক ব্যক্তিকে আল্লাহ জ্ঞান ও সম্পদ কোনটাই দান করেননি। সে বলে, তার অনুরূপ আমার সম্পদ থাকলে তার মত (ভ্রান্ত) কাজে লাগাতাম। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এই দু’ব্যক্তি সমান অপরাধী।উপরোক্ত হাদীসের মোট ৪টি সানাদের ২টি সানাদ বর্ণিত হয়েছে, অপর ২টি সানাদ হলোঃ• ইসহাক বিন মানসূর আল-মারওয়াযী, আবদুর রাযযাক, মামার, মানসূর, সালিম বিন আবুল জাদ, ইবনু আবু কাবশা (মাকবূল), তার পিতা (আবু কাবশা) (রাঃ);• মুহাম্মাদ বিন ইসমাঈল বিন সামুরাহ, আবু উসামাহ, মুফাদ্দাল, মানসূর (ইবনুল মু‘তামির, সালিম বিন আবুল জাদ, ইবনু আবু কাবশা (মাকবূল), তার পিতা (আবু কাবশা) (রাঃ)।
তাহকীক আলবানীঃ সহীহ।[৩৫৬০] তিরমিযী ২৩২৫, আত-তা'লীকুর রাগীব, ১/২৭।
