৩৭/৩৬. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৪৩০৬ - ওজুর আলো ও হাওদ থেকে বিতাড়নের সতর্কতা
হাওদ কাওসারের আলোচনা
ওজুর আলো ও হাওদে কাওসার: উম্মতকে চেনার নিদর্শন
সুনানে ইবনে মাজাহ : ৪৩০৬
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪৩০৬
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ ﷺ ـ أَنَّهُ أَتَى الْمَقْبَرَةَ فَسَلَّمَ عَلَى الْمَقْبَرَةِ فَقَالَ " السَّلاَمُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ تَعَالَى بِكُمْ لاَحِقُونَ " . ثُمَّ قَالَ " وَدِدْتُ أَنَّا قَدْ رَأَيْنَا إِخْوَانَنَا " . قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَوَلَسْنَا إِخْوَانَكَ قَالَ " أَنْتُمْ أَصْحَابِي وَإِخْوَانِي الَّذِينَ يَأْتُونَ مِنْ بَعْدِي وَأَنَا فَرَطُكُمْ عَلَى الْحَوْضِ " . قَالُوا يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَعْرِفُ مَنْ لَمْ يَأْتِ مِنْ أُمَّتِكَ قَالَ " أَرَأَيْتُمْ لَوْ أَنَّ رَجُلاً لَهُ خَيْلٌ غُرٌّ مُحَجَّلَةٌ بَيْنَ ظَهْرَانَىْ خَيْلٍ دُهْمٍ بُهْمٍ أَلَمْ يَكُنْ يَعْرِفُهَا " . قَالُوا بَلَى. قَالَ " فَإِنَّهُمْ يَأْتُونَ يَوْمَ الْقِيَامَةِ غُرًّا مُحَجَّلِينَ مِنْ آثَارِ الْوُضُوءِ " . قَالَ " أَنَا فَرَطُهُمْ عَلَى الْحَوْضِ " . ثُمَّ قَالَ أَلاَ لَيُذَادَنَّ رِجَالٌ عَنْ حَوْضِي كَمَا يُذَادُ الْبَعِيرُ الضَّالُّ فَأُنَادِيهِمْ أَلاَ هَلُمُّوا . فَيُقَالُ إِنَّهُمْ قَدْ بَدَّلُوا بَعْدَكَ وَلَمْ يَزَالُوا يَرْجِعُونَ عَلَى أَعْقَابِهِمْ. فَأَقُولُ أَلاَ سُحْقًا سُحْقًا ".
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) কবরস্থানে এসে কবরবাসীদের সালাম দিলেন এবং বললেন, "আসসালামু আলায়কুম দারা কাওমীম মু‘মিনীন ওয়াইন্না ইনশাআল্লাহ তাআলা বিকুম লাহিকূন" (ঈমানদার কবরবাসীরা! তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। অচিরেই আল্লাহর মর্জি আমরা তোমাদের সাথে মিলিত হবো)। অতঃপর তিনি বলেনঃ নিশ্চয় আমাদের আকাঙ্ক্ষা এই যে, আমরা আমাদের ভাইদের দেখতে পাবো। তারা বলেন, হে আল্লাহর রাসূল! আমরা কি আপনার ভাই নই? তিনি বলেনঃ তোমরা আমার সাহাবী। আর যারা আমাদের পরে আসবে তারা আমার ভাই। আমি তোমাদের আগেই হাওযের নিকট উপস্থিত হবো।তারা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল! আপনি এমন লোকদের আপনার উম্মাতরূপে কিভাবে চিনবেন, যারা এখনো জন্মলাভ করেনি? তিনি বলেনঃ তোমরা কি দেখো না, যদি কোন ব্যক্তির একটি সাদা পা ও সাদা পেশানীযুক্ত ঘোড়া অপর ব্যক্তির কালো ঘোড়ার পালে মিশে যায়, তবে সে কি তার ঘোড়াটি চিনতে পারবে না? তারা বলেন, হাঁ, নিশ্চয় চিনতে পারবে। তিনি বলেনঃ তারা কেয়ামতের দিন ওজুর বদৌলতে সাদা পেশানী ও সাদা হাত-পা বিশিষ্ট অবস্থায় আসবে।তিনি আরো বলেনঃ আমি তোমাদের আগেই হাওয কাওছারে উপস্থিত হবো। একদল লোক আমার হাওয থেকে বিতাড়িত হবে, যেমন পথভোলা উট বিতাড়িত হয়। আমি তাদেরকে ডেকে বলবোঃ তোমরা এদিকে এসো তোমরা এদিকে এসো। তখন বলা হবে, এসব লোক আপনার পর (দীনকে) পরিবর্তন করেছে এবং অবিরত তারা তাদের পশ্চাতে ফিরে গেছে। তখন আমি বলবোঃ সাবধান! দূর হও দূর হও।
[৩৬৩৮] (আহমাদ ৯০৩৭। আল-আহকাম ১৯০, ইরওয়া ৭৭৬।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৪৩০৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে কয়েকটি গভীর বিষয় এসেছে। নবী صلى الله عليه وسلم কবরস্থানে গিয়ে ঈমানদার কবরবাসীদের সালাম দেন এবং বলেন, আল্লাহ চাইলে আমরাও তাদের সঙ্গে মিলিত হব। এরপর তিনি তাঁর পরের যুগের মুমিনদের ভাই বলে উল্লেখ করেন। সাহাবীরা জিজ্ঞেস করলে তিনি জানান, তারা তাঁর সাহাবী; আর পরে আসা মুমিনরা তাঁর ভাই। তিনি বলেন, তিনি হাওদের কাছে আগে থাকবেন। উম্মতকে চিনবেন ওজুর কারণে সাদা পেশানী ও সাদা হাত-পা নিয়ে আসার মাধ্যমে। কিন্তু হাদিসে সতর্কতাও আছে: একদল লোক হাওদ থেকে দূরে সরিয়ে দেওয়া হবে, কারণ তারা তাঁর পর দ্বীন বদলেছে এবং পেছনে ফিরে গেছে। তাই এই হাদিসে ওজুর মর্যাদা, নবী صلى الله عليه وسلم-এর মমতা এবং দ্বীনে স্থির থাকার গুরুত্ব একসঙ্গে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কবরবাসী মুমিনদের সালাম দেওয়ার দোয়া হাদিসে এসেছে।
- ওজুর প্রভাব কেয়ামতের দিন উম্মতের পরিচয়ের নিদর্শন হবে।
- দ্বীন পরিবর্তন ও পেছনে ফিরে যাওয়া হাওদ থেকে দূরে থাকার কারণ হতে পারে।
