৩/৫. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৭২৬ - আযান ও তার সুন্নাত
আযানের ফাদীলাত ও মুয়াযযিনের সাওয়াব।
সুনানে ইবনে মাজাহ : ৭২৬
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৭২৬
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عِيسَى، أَخُو سُلَيْمٍ الْقَارِي عَنِ الْحَكَمِ بْنِ أَبَانَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ " لِيُؤَذِّنْ لَكُمْ خِيَارُكُمْ وَلْيَؤُمَّكُمْ قُرَّاؤُكُمْ ".
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, অবশ্যই তোমাদের মধ্যকার উত্তম ব্যক্তি আজান দিবে এবং তোমাদের মধ্যকার উত্তম কারী (কোরআন বিশেষজ্ঞ) ইমামতি করবে।
[৭২৪] আবূ দাঊদ ৫৯০ তাহক্বীক্ব আলবানী: যঈফ। উক্ত হাদিসের রাবী হুসায়ন বিন ঈসা সম্পর্কে ইমাম বুখারী (রহঃ) বলেন, তিনি অপরিচিত। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় মুনকার। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি নির্ভরযোগ্য নন।
