০/১০. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৮৩ - তাকদীর নিয়ে ঝগড়া ও কুরআনের শিক্ষা
তাকদীর (রাঃ) ভাগ্যলিপির বর্ণনা
তাকদীর নিয়ে ঝগড়া নয়, আল্লাহর নির্ধারণে ঈমান
সুনানে ইবনে মাজাহ : ৮৩
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৮৩
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ زِيَادِ بْنِ إِسْمَاعِيلَ الْمَخْزُومِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبَّادِ بْنِ جَعْفَرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ جَاءَ مُشْرِكُو قُرَيْشٍ يُخَاصِمُونَ النَّبِيَّ ـ ﷺ ـ فِي الْقَدَرِ فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ ﴾يَوْمَ يُسْحَبُونَ فِي النَّارِ عَلَى وُجُوهِهِمْ ذُوقُوا مَسَّ سَقَرَ * إِنَّا كُلَّ شَىْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ } .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
কুরায়শ মুশরিকরা নবী (ﷺ) এর সঙ্গে তাকদীরের ব্যাপারে ঝগড়া করার উদ্দেশ্যে উপস্থিত হয়।তখন এ আয়াত নাযিল হয় (অনুবাদ): “যেদিন তাদেরকে উপুড় করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, (সেদিন বলা হবে) জাহান্নামের যন্ত্রণা আস্বাদন করো। আমি সবকিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে।” (সূরা আল ক্বামার ৫৪ : ৪৮, ৪৯)
[৮১] মুসলিম ২৬৫৬, তিরমিযী ২১৫৭, ৩২৯০; আহমাদ ৯৪৪৩, ৯৮০৯। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: ফিলাল ৩৪৭। উক্ত হাদিসের রাবী যিয়াদ বিন ইসমাঈল আল মাখযুমী সম্পর্কে আলী ইবনুল মাদীনী বলেন তিনি মা'রুফ। ইমাম নাসাঈ বলেন কোন সমস্যা নেই। ইবনু হিব্বান বলেন তিনি সিকাহ। ইয়াহইয়া বিন মাঈন বলেন তিনি দইফ বা দুর্বল। আবু হাতীম আর-রাযী তার থেকে হাদিস গ্রহণ করেছেন।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৮৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে বলা হয়েছে, কুরাইশ মুশরিকরা নবী (صلى الله عليه وسلم)-এর কাছে তাকদীর নিয়ে ঝগড়া করতে আসে। তাদের এই বিতর্কের সময় সূরা আল-কামারের আয়াত নাজিল হয়, যেখানে জাহান্নামের শাস্তির কথা এবং আল্লাহ সবকিছু নির্ধারিত পরিমাপে সৃষ্টি করেছেন—এ কথা বলা হয়েছে। হাদিসটির মূল বিষয় হলো তাকদীর নিয়ে অস্বীকার, ঝগড়া বা বিদ্বেষপূর্ণ তর্ক করা সঠিক পথ নয়। কুরআনের ভাষায় সবকিছু আল্লাহর নির্ধারিত পরিমাপে সৃষ্টি। তাই তাকদীর সম্পর্কে হাদিস ও আয়াত আমাদের বিশ্বাসকে দৃঢ় করে। মানুষ আল্লাহর সৃষ্টি, আর সব ঘটনা তাঁর জ্ঞান ও ক্ষমতার বাইরে নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- তাকদীর নিয়ে ঝগড়া ঈমানদার আচরণ নয়।
- কুরআন জানায়, আল্লাহ সবকিছু নির্ধারিত পরিমাপে সৃষ্টি করেছেন।
- আল্লাহর নির্ধারণ অস্বীকার করা বিপজ্জনক পথ।
- তাকদীরের বিষয়ে কুরআন ও সুন্নাহর ভাষা মেনে চলা প্রয়োজন।
