৫/১১. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৮৩৯ - সালাত আদায় করা ও তার নিয়ম কানুন
ইমামের পিছনে কিরাআত পড়া।
সুনানে ইবনে মাজাহ : ৮৩৯
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৮৩৯
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْفُضَيْلِ، ح وَحَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، جَمِيعًا عَنْ أَبِي سُفْيَانَ السَّعْدِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ " لاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ فِي كُلِّ رَكْعَةٍ بِـ ﴾الْحَمْدُ لِلَّهِ} وَسُورَةٍ فِي فَرِيضَةٍ أَوْ غَيْرِهَا " .
আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি ফরজ অথবা অন্য সালাতে সূরা ফাতিহা ও অন্য কোন সূরা পড়েনি তার সালাত হয়নি।
[৮৩৭] আবূ দাঊদ ৮১৮ তাহক্বীক্ব আলবানী: যঈফ। তাখরীজ আলবানী: জামি সগীর ৫২৬৬, ৬২৯৯ যঈফ, তিরমিযী ৪৮১, সহীহ আবূ দাউদ ৭৭৭, এর মূল মুসলিম আছে। উক্ত হাদিসের রাবী আবু সুফইয়ান তরীফ আস-সা'দী সম্পর্কে আহমাদ বিন হাম্বল (রহঃ) বলেন, তার থেকে হাদিস গ্রহণযোগ্য নয়। ইয়াহইয়া বিন মাঈন (রহঃ) বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইমাম বুখারী (রহঃ) বলেন, তিনি হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নয়। আবু হাতিম আর-রাযী (রহঃ) বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল।
