৫/১৫. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৮৬৩ - সালাতে সোজা দাঁড়ানো ও হাত উঠানো
রুকূ‘তে যেতে ও রুকূ‘ থেকে মাথা তুলতে রাফউল ইয়াদাইন করা।
সালাতে হাত উঠানো ও অঙ্গ স্থির হওয়ার শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ৮৬৩
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৮৬৩
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا عَبَّاسُ بْنُ سَهْلٍ السَّاعِدِيُّ، قَالَ اجْتَمَعَ أَبُو حُمَيْدٍ وَأَبُو أُسَيْدٍ السَّاعِدِيُّ وَسَهْلُ بْنُ سَعْدٍ وَمُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ فَذَكَرُوا صَلاَةَ رَسُولِ اللَّهِ ـ ﷺ ـ فَقَالَ أَبُو حُمَيْدٍ أَنَا أَعْلَمُكُمْ بِصَلاَةِ رَسُولِ اللَّهِ ـ ﷺ ـ إِنَّ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ قَامَ فَكَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ ثُمَّ رَفَعَ حِينَ كَبَّرَ لِلرُّكُوعِ ثُمَّ قَامَ فَرَفَعَ يَدَيْهِ وَاسْتَوَى حَتَّى رَجَعَ كُلُّ عَظْمٍ إِلَى مَوْضِعِهِ .
আব্বাস বিন সাহল আস-সাইদী (রাঃ) হতে বর্ণিতঃ
আবু হুমায়দ, আবু উসাইদ আস-সাইদী, সাহল বিন সা‘দ ও মুহাম্মাদ বিন মাসলামা (রাঃ) একত্র হয়ে রাসূলুল্লাহ (ﷺ) -এর সালাত সম্পর্কে আলোচনা করেন। আবূ হুমায়দ (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর সালাত সম্পর্কে তোমাদের চেয়ে অধিক অবগত। রাসূলুল্লাহ্ যে সালাতে দাঁড়িয়ে তাকবির বলতেন এবং তাঁর উভয় হাত উপরে উঠাতেন। তিনি তাকবির বলে রুকুতে যাওয়ার সময়ও উপরে উঠাতেন, অতঃপর দাঁড়াতেন এবং তাঁর দু’ হাত উপরে উঠাতেন ও সোজা হয়ে দাঁড়াতেন, যাতে সকল প্রত্যঙ্গ যথাস্থানে এসে স্থির হয়।”
[৮৬১] বুখারী ৮২৮, তিরমিযী ২৬০, ৩০৪; নাসায়ী ১০৩৯, ১১৮১; আবূ দাঊদ ৭৩০, ৯৬৩; আহমাদ ২৩০৮৮, দারিমী ১৩০৭, ১৩৫৬; মাজাহ ৮৬২, ১০৬১। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবী দাউদ ৭২৩।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৮৬৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে কয়েকজন সাহাবী একত্র হয়ে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সালাত সম্পর্কে আলোচনা করেন। আবু হুমায়দ (রাঃ) বলেন, তিনি নবীজির সালাত সম্পর্কে বেশি অবগত। তাঁর বর্ণনায় আসে, নবীজি সালাতে দাঁড়িয়ে তাকবির বলতেন এবং দুই হাত উঠাতেন। রুকুতে যাওয়ার তাকবিরের সময়ও হাত উঠাতেন। এরপর দাঁড়াতেন, হাত উঠাতেন এবং সোজা হয়ে দাঁড়াতেন, যাতে সব অঙ্গ নিজ নিজ জায়গায় স্থির হয়ে যায়। এখানে রাফউল ইয়াদাইন শুধু হাত তোলার বিষয় নয়; বরং সালাতের ধীরতা, সোজা দাঁড়ানো এবং অঙ্গ-প্রত্যঙ্গ স্থির করার দিকটিও দেখা যায়। তাই হাদিসটি নামাজে তাড়াহুড়া না করে ঠিকভাবে দাঁড়ানোর শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাতের পদ্ধতি সাহাবীরা আলোচনা করে সংরক্ষণ করেছেন।
- তাকবির ও রুকুর সময় হাত উঠানোর বর্ণনা এসেছে।
- রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানো ও অঙ্গ স্থির করা জরুরি শিক্ষা।
