০/১০. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৮৭ - ইসলাম গ্রহণ ও তাকদীরের ঈমান
তাকদীর (রাঃ) ভাগ্যলিপির বর্ণনা
ইসলাম কী: তাওহীদ, রিসালাত ও তাকদীরের ঈমান
সুনানে ইবনে মাজাহ : ৮৭
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৮৭
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ عِيسَى الْجَرَّارُ، عَنْ عَبْدِ الأَعْلَى بْنِ أَبِي الْمُسَاوِرِ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ لَمَّا قَدِمَ عَدِيُّ بْنُ حَاتِمٍ الْكُوفَةَ أَتَيْنَاهُ فِي نَفَرٍ مِنْ فُقَهَاءِ أَهْلِ الْكُوفَةِ. فَقُلْنَا لَهُ حَدِّثْنَا مَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ ـ ﷺ ـ. فَقَالَ أَتَيْتُ النَّبِيَّ ـ ﷺ ـ فَقَالَ " يَا عَدِيَّ بْنَ حَاتِمٍ أَسْلِمْ تَسْلَمْ " . قُلْتُ وَمَا الإِسْلاَمُ فَقَالَ " تَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ وَتُؤْمِنُ بِالأَقْدَارِ كُلِّهَا خَيْرِهَا وَشَرِّهَا حُلْوِهَا وَمُرِّهَا " .
শা’বী (আমির বিন শুরাহীল) (রহঃ) হতে বর্ণিতঃ
আদী বিন হাতিম (রাঃ) কূফায় এলে আমরা কূফার একদল ফকীহ তাঁর সাথে সাক্ষাৎ করি। আমরা তাঁকে বললাম, আপনি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট যা শুনেছেন, তা আমাদের কাছে বর্ণনা করুন। তিনি বলেন, আমি নবী (ﷺ) এর নিকট এলে তিনি বলেন, হে আদী বিন হাতিম! তুমি ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে। আমি বললাম, ইসলাম কী? তিনি বলেন, তুমি সাক্ষ্য দাও যে, আল্লাহ্ ছাড়া সত্যিকার কোন ইলাহ নেই, আমি আল্লাহ্র রাসূল এবং তুমি তাকদীরের ভাল-মন্দ, স্বাদ-তিক্ততা সবকিছুর উপর ঈমান আনবে।
[৮৫] আহমাদ ১৭৭৯৬, ১৮৮৮৮। তাহক্বীক্ব আলবানী: খুবই দুর্বল। তাখরীজ আলবানী: যিললুল জান্নাহ ১৩৫। উক্ত হাদিসের রাবী আব্দুল আলা বিন আবুল মুসাবির সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন তিনি মিথ্যুক। আলী ইবনুল মাদীনী বলেন, তিনি দইফ বা দুর্বল। ইমাম বুখারী বলেন মুনকারুল হাদিস। ইবনু আম্মার বলেন তিনি দুর্বল ও তার থেকে দলীল গ্রহণযোগ্য নয়। আবু যুয়াআহ আর-রাযী বলেন, তিনি খুবই দুর্বল। আবু হাতিম বলেন তিনি দুর্বল এবং তার হাদিস প্রত্যাখ্যানযোগ্য।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৮৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে আদী বিন হাতিম (রাঃ)-এর ঘটনা এসেছে। তিনি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে এলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁকে বলেন, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে। তিনি ইসলাম সম্পর্কে জানতে চাইলে নবী (صلى الله عليه وسلم) বলেন, তুমি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, আমি আল্লাহর রাসূল, এবং সব তাকদীরের উপর ঈমান আনবে—তার ভাল-মন্দ, স্বাদ-তিক্ততা সবই। হাদিসটি ইসলামের বিশ্বাসকে সহজ ভাষায় তুলে ধরে। ইসলাম শুধু একটি পরিচয় নয়; এর ভিত হলো তাওহীদ, রাসূলের প্রতি ঈমান এবং আল্লাহর নির্ধারণ মেনে নেওয়া। জীবনে সুখ বা কষ্ট—দুটিই আল্লাহর তাকদীরের আওতায় আসে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইসলাম গ্রহণের ভিত্তি হলো আল্লাহর একত্বের সাক্ষ্য।
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে আল্লাহর রাসূল হিসেবে মানা ইসলামের অংশ।
- তাকদীরের ভাল-মন্দ, সহজ-কঠিন সবকিছুতে ঈমান রাখা দরকার।
- ইসলাম মানুষকে আল্লাহর সিদ্ধান্ত মেনে শান্তির পথে ডাকে।
