০/১. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৯ - ভূমিকা

রাসূলুল্লাহ (ﷺ)-এর সুন্নাতের অনুসরণ

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৯

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ نَافِعٍ، حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، قَالَ قَامَ مُعَاوِيَةُ خَطِيبًا فَقَالَ أَيْنَ عُلَمَاؤُكُمْ أَيْنَ عُلَمَاؤُكُمْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ يَقُولُ «لاَ تَقُومُ السَّاعَةُ إِلاَّ وَطَائِفَةٌ مِنْ أُمَّتِي ظَاهِرُونَ عَلَى النَّاسِ لاَ يُبَالُونَ مَنْ خَذَلَهُمْ وَلاَ مَنْ نَصَرَهُمْ».

মু‘আবিয়াহ (রাঃ) হতে বর্ণিতঃ

মুআবিয়াহ (রাঃ) ভাষণ দিতে দাঁড়িয়ে বলেন, তোমাদের আলীমগণ কোথায়, তোমাদের আলীমগণ কোথায়? আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ কেয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি দল সর্বদা লোকেদের উপর বিজয়ী থাকবে। তারা তাদের লাঞ্ছিত করতে উদ্যত বা সাহায্য করতে আগ্রহী কারো পরোয়া করবে না।

[৯] বুখারী ৭১, ৩১১৬, ৩৬৪১, ৭৪৬০; মুসলিম ১০৩৭, আহমাদ ১৬৪০০, ১৬৪৩৮, ১৬৪৬৭, ২৭৫৮০। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহাহ ১১৬৫, ১৯৫৮, ১৯৭১। উক্ত হাদিসের রাবী হাজ্জাজ বিন আরতাহ সম্পর্কে ইবনু মাঈন বলেন, তিনি সত্যবাদী কিন্তু নির্ভরযোগ্য নয় এবং তিনি আমর থেকে তাদলীস করেছেন। আবু হাতীম আর রাযী বলেন, তিনি সত্যবাদী কিন্তু দুর্বলদের থেকে তাদলীস করেছেন। আলী ইবনুল মাদিনী বলেন আমি তাঁকে প্রত্যাখ্যান করেছি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন