৫/২৫. অধ্যায়ঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - এর প্রতি দরূদ পাঠ।
সুনানে ইবনে মাজাহ : ৯০৩
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৯০৩
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ، عَنْ يَزِيدَ بْنِ الْهَادِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ خَبَّابٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ هَذَا السَّلاَمُ عَلَيْكَ قَدْ عَرَفْنَاهُ فَكَيْفَ الصَّلاَةُ قَالَ " قُولُوا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُولِكَ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ " .
আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমরা বললাম, হে আল্লাহর রসূল! এ হলো আপনার প্রতি সালাম যা আমরা জেনে নিয়েছি। অতএব দরূদ কীরূপ? তিনি বলেন তোমরা বলোঃ (অনুবাদ) - "হে আল্লাহ! আপনার বান্দা ও রসূল মুহাম্মদ (ﷺ)-এর উপর আপনি রহমত বর্ষণ করুন, যেরূপ রহমত নাযিল করেছেন ইবরাহিম (আঃ)-এর প্রতি। আপনি মুহাম্মদ (ﷺ)-এর উপর বরকত নাযিল করুন, যেরূপ নাযিল করেছেন ইবরাহিম (আঃ)-এর উপর।
[৯০২] বুখারী ৪৭৯৮, ৬৩৫৮; নাসায়ী ১২৯৩, আহমাদ ১১০৪১। তাহক্বীক্ব আলবানী: সহীহ।
