৫/৩২. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৯২৬ - সালাতের পর তাসবিহের অভ্যাস
সালাম ফিরানোর পর যা বলতে হয়।
সালাতের পর তাসবিহ ও ঘুমের আগে যিকিরের সহজ অভ্যাস
সুনানে ইবনে মাজাহ : ৯২৬
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৯২৬
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، وَمُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، وَأَبُو يَحْيَى التَّيْمِيُّ وَابْنُ الأَجْلَحِ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ «خَصْلَتَانِ لاَ يُحْصِيهِمَا رَجُلٌ مُسْلِمٌ إِلاَّ دَخَلَ الْجَنَّةَ وَهُمَا يَسِيرٌ وَمَنْ يَعْمَلُ بِهِمَا قَلِيلٌ يُسَبِّحُ اللَّهَ فِي دُبُرِ كُلِّ صَلاَةٍ عَشْرًا وَيُكَبِّرُ عَشْرًا وَيَحْمَدُهُ عَشْرًا».فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ يَعْقِدُهَا بِيَدِهِ «فَذَلِكَ خَمْسُونَ وَمِائَةٌ بِاللِّسَانِ وَأَلْفٌ وَخَمْسُمِائَةٍ فِي الْمِيزَانِ وَإِذَا أَوَى إِلَى فِرَاشِهِ سَبَّحَ وَحَمِدَ وَكَبَّرَ مِائَةً فَتِلْكَ مِائَةٌ بِاللِّسَانِ وَأَلْفٌ فِي الْمِيزَانِ فَأَيُّكُمْ يَعْمَلُ فِي الْيَوْمِ أَلْفَيْنِ وَخَمْسَمِائَةِ سَيِّئَةٍ " . قَالُوا وَكَيْفَ لاَ يُحْصِيهِمَا قَالَ «يَأْتِي أَحَدَكُمُ الشَّيْطَانُ وَهُوَ فِي الصَّلاَةِ فَيَقُولُ اذْكُرْ كَذَا وَكَذَا حَتَّى يَنْفَكَّ الْعَبْدُ لاَ يَعْقِلُ وَيَأْتِيهِ وَهُوَ فِي مَضْجَعِهِ فَلاَ يَزَالُ يُنَوِّمُهُ حَتَّى يَنَامَ».
‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন মুসলিম ব্যক্তি দুটি অভ্যাস আয়ত্ত করতে পারলে জান্নাতে প্রবেশ করবে। সেই দুটি অভ্যাস আয়ত্ত করাও সহজ, কিন্তু এ দুটি অভ্যাস অনুশীলনকারীর সংখ্যা কম। প্রতি ওয়াক্ত সালাতের পর দশবার সুবহানাল্লাহ, দশবার আল্লাহু আকবর এবং দশবার আলহামদু লিল্লাহ বলা। আমি রাসূলুল্লাহ কে এগুলো তার হাতের আঙ্গুল দিয়ে গণনা করতে দেখেছি।তিনি বলেন, তা মুখে পড়লে হয় একশত পঞ্চাশ এবং মীযানে হয় এক হাজার পাঁচ শত। সে শয্যা গ্রহণকালে সুবহানাল্লাহ, আলহামদু লিল্লাহ ও আল্লাহু আকবার একশতবার পড়লে তা তার মুখে হয় একশত এবং মীযানে হয় এক হাজার। তোমাদের মধ্যে এমন কে আছে যে প্রতিদিন দু হাজার পাঁচ শত গুনাহ করবে? তাঁরা বলেন, কেউ এ দুটি অভ্যাস কেন অনুশীলন করবে না।তিনি বলেন, তোমাদের কেউ কেন সালাতে দাড়ায় তখন শয়তান তার নিকট এসে বলে, অমুক অমুক বিষয় স্মরণ করো, এমনকি বান্দা (সালাত থেকে) বিচ্ছিন্ন হয়ে যায় এবং বুঝতে পারে না (যে, সে কত রাকআত পড়ছে)। অনুরূপভাবে সে তার বিছানায় অবস্থানকালেও শয়তান সেখানে আসে এবং তাকে ঘুম পাড়াতে থাকে, অবশেষে সে ঘুমিয়ে যায়।
[৯২৫] তিরমিযী ৩৪১০-১১ তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: মিশকাত ২৪০ সহীহ আবী দাউদ ১৩৪৫। উক্ত হাদিসের রাবী আতা ইবনুস সায়িব সম্পর্কে মুহাম্মাদ বিন সা'দ বলেন, তিনি সিকাহ তবে শেষ বয়সে হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেছেন। ইমাম নাসাই বলেন, তাঁর পূর্বে বর্ণিত হাদিস সিকাহ কিন্তু পরে হাদিস বর্ণনায় পরিবর্তন আসে।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৯২৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم দুটি অভ্যাসের কথা বলেছেন। একটি হলো প্রতি ওয়াক্ত সালাতের পর দশবার সুবহানাল্লাহ, দশবার আল্লাহু আকবার এবং দশবার আলহামদু লিল্লাহ বলা। আরেকটি হলো শয্যা গ্রহণের সময় সুবহানাল্লাহ, আলহামদু লিল্লাহ ও আল্লাহু আকবার মোট একশ বার পড়া। হাদিসে বলা হয়েছে, এগুলো সহজ, কিন্তু নিয়মিত অনুশীলনকারী কম। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم নিজ হাতে আঙুল দিয়ে গণনা করতেন—এ তথ্যও বর্ণনায় এসেছে। এখানে শয়তানের ধোঁকার কথাও আছে; সালাতে দাঁড়ালে সে নানা কথা মনে করায়, আর বিছানায় গেলে ঘুম পাড়িয়ে দেয়। তাই সালাতের পর তাসবিহ, তাহমিদ, তাকবির এবং ঘুমের আগে যিকির নিয়মিত করার শিক্ষা এই হাদিসে পরিষ্কারভাবে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাতের পর ছোট ছোট যিকির নিয়মিত করা গুরুত্বপূর্ণ অভ্যাস।
- ঘুমের আগে তাসবিহ, তাহমিদ ও তাকবির পড়ার কথা হাদিসে এসেছে।
- শয়তান মানুষকে যিকির থেকে ভুলিয়ে দিতে চেষ্টা করে।
- আঙুল দিয়ে যিকির গণনার আমল এই বর্ণনায় পাওয়া যায়।
