৫/৪২. অধ্যায়ঃ
সলাতের মাকরূহসমুহ।
সুনানে ইবনে মাজাহ : ৯৬৭
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৯৬৭
حَدَّثَنَا عَلْقَمَةُ بْنُ عَمْرٍو الدَّارِمِيُّ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلاَنَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ رَأَى رَجُلاً قَدْ شَبَّكَ أَصَابِعَهُ فِي الصَّلاَةِ فَفَرَّجَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بَيْنَ أَصَابِعِهِ .
কা’ব বিন ‘উজরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তিকে সালাতরত অবস্থায় তার এক হাতের আঙ্গুলসমূহ অপর হাতের আঙ্গুলসমূহের মধ্যে প্রবেশ করাতে দেখলেন। রাসূলুল্লাহ (ﷺ) তার আঙ্গুলসমূহ ফাঁকা (পৃথক) করে দিলেন।
[৯৬৭] তিরমিযী ৩৮৬, আবূ দাঊদ ৫৬২, আহমাদ ১৭৬৩৭, ১৭৬৪৬, ১৭৬৬৪; দারিমী ১৪০৪। তাহক্বীক্ব আলবানী: যঈফ। তাখরীজ আলবানী: ইরওয়া ৩৭৯ যঈফ, ইরওয়াহ ৩৭৯, মিশকাত ৯৯৪।
