১/১. অধ্যায়ঃ

জুজ'উল রাফায়েল ইয়াদাইন হাদিস ১০ - জুজউল রাফউল ইয়াদাইন

হাদিস নং ১-১০০

জুজ'উল রাফায়েল ইয়াদাইনহাদিস নম্বর ১০

আবদুল্লাহ বিন ইউসুফ (রহঃ) হতে বর্ণিতঃ

আবদুল্লাহ বিন ইউসুফ আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন, তিনি মালিক থেকে, তিনি ইবনু শিহাব থেকে, তিনি সালিম বিন আবদুল্লাহ থেকে, তিনি তাঁর পিতা (আবদুল্লাহ বিন উমর) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন সালাত আরম্ভ করতেন তাঁর দুহাত কাঁধ বরাবর উঠাতেন, আর যখন রুকূ’র জন্য তাকবির বলতেন ও রুকূ’ থেকে মাথা উঠাতেন তখন ও অনুরূপ দুহাত উঠাতেন। তিনি সিজদায় এরূপ (রাফ্‌উল ইয়াদায়ন) করতেন না।

এ বর্ণনাটি সহীহুল বুখারিতে (৭৩৫) রয়েছে। ইমাম মালিক তাঁর মুয়াত্তায় (ইবনুল কাসিম ও মুহাম্মাদ আল শাইবানী থেকে) প্রায় একই রকম শব্দ অর্থে এটি বর্ণনা করেছেন। রাফ্‌উল ইয়াদায়ন না করার প্রমাণে ইমাম মালিক থেকে বিশুদ্ধ সনদে কোন কিছু বর্ণিত হয়নি। আল মুদাওয়ানা একটি অনির্ভরযোগ্য সনদবিহীন একটি গ্রন্থ। পক্ষান্তরে রাফ্‌উল ইয়াদায়ন করা বিষয়ে ইমাম মালিক থেকে একাধিক হাদীস বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে। ই. জি. আত তামহীদ। হাদিসের মানঃ অন্যান্য

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন