১/১. অধ্যায়ঃ
জুজ'উল রাফায়েল ইয়াদাইন হাদিস ১৫ - জুজউল রাফউল ইয়াদাইন
হাদিস নং ১-১০০
জুজ'উল রাফায়েল ইয়াদাইন : ১৫
জুজ'উল রাফায়েল ইয়াদাইনহাদিস নম্বর ১৫
আব্দুর রহমান আল আরাজ (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণনা করেছেন, তিনি (আবূ হুরাইরা (রাঃ)) যখন (সালাত শুরুর) তাকবির দিতেন তখন রাফ্উল ইয়াদায়ন করতেন, যখন রুকূ’ করতেন ও যখন রুকূ’ থেকে মাথা উঠাতেন তখন ও রাফ্উল ইয়াদায়ন করতেন।
যদিও মুহাম্মাদ বিন ইসহাকের তাদলীসের কারণে এটি দুর্বল কিন্তু ১৮ নং হাদীসটি সহীহ। ভিন্ন সনদের দুটি হাদীসের মতন যেহেতু এক, সুতরাং হাদীসটি সহীহ। এটি সহীহ হাদীস।
অনুবাদের উৎস
- সংকলক:
- শাইখ ইমামুল হুজ্জাহ আবু ‘আবদুল্লাহ মুহাম্মাদ বিন ইসমা’ঈল বিন ইবরাহীম বিন মুগীরাহ্ আল বুখারী আল-জু’ফী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
