কবিতা
৪১/০. অধ্যায়ঃ
কবিতা
আল লু'লু ওয়াল মারজান : ১৪৫৪
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৪৫৪
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَصْدَقُ كَلِمَةٍ قَالَهَا الشَّاعِر، كَلِمَةُ لَبِيدٍ أَلاَ كُلُّ شَيْءٍ مَا خَلاَ اللهَ بَاطِلُ وَكَادَ أُمَيَّةُ بْنُ أَبِي الصَّلْتِ أَنْ يُسْلِمَ
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
কবিরা যে সব কথা বলেছেন, তার মধ্যে কবি লাবীদের কথাটাই সবচেয়ে অধিক সত্য কথা। (তিনি বলেছেন) শোন! আল্লাহ ব্যতীত সব কিছুই বাতিল।তিনি আরও বলেছেন, কবি উমাইয়াহ ইবনু সাল্ত ইসলাম গ্রহণের কাছাকাছি হয়ে গিয়েছিল।
সহীহুল বুখারী, পর্ব ৭৮: আদব-আচার, অধ্যায় ৯০, হাঃ ৬১৪৭; মুসলিম, পর্ব ৪১: কবিতা, অধ্যায় হাঃ ২২৫৬
আল লু'লু ওয়াল মারজান : ১৪৫৫
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৪৫৫
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لأَنْ يَمْتَلِىءَ جَوفُ رَجُلٍ قَيْحًا يَرِيهِ، خَيْرٌ مِنْ أَنْ يَمْتَلِىءَ شِعْرًا
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ কোন ব্যক্তির পেট কবিতা দিয়ে ভর্তি হওয়ার চেয়ে এমন পুঁজে ভর্তি হওয়া উত্তম, যা তোমাদের পেটকে ধ্বংস করে ফেলে।
সহীহুল বুখারী, পৰ্ব ৭৮: আদব-আচার, অধ্যায় ৯২, হাঃ ৬১৫৫; মুসলিম, পর্ব ৪১: কবিতা, অধ্যায় হাঃ ২২৫৭
