২২/১০. অধ্যায়ঃ
কুকুর হত্যা করার নির্দেশ।
আল লু'লু ওয়াল মারজান : ১০১৪
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১০১৪
حديث سُفْيَانَ بْنِ أَبِي زُهَيْرٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: مَنِ اقْتَنَى كَلْبًا لاَ يُغْنِي عَنْهُ زَرْعًا وَلاَ ضَرْعًا، نَقَصَ كلَّ يَوْمٍ مِنْ عَمَلِهِ قِيرَاطٌ
সুফ্ইয়ান ইবনু আবু যুহাইর (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আল্লাহ্র রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি এমন কুকুর পোষে যা ক্ষেত ও গবাদি পশুর হিফাযতের কাজে লাগে না, প্রতিদিন তার নেক আমল হতে এক কীরাত পরিমাণ কমতে থাকে। আমি বললাম, আপনি কি এটা আল্লাহ্র রাসূল (ﷺ) হতে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ, এ মসজিদের প্রতিপালকের কসম (আমি তাঁর কাছেই শুনেছি)।
সহীহুল বুখারী, পূর্ব ৪১ : চাষাবাদ, অধ্যায় ৩, হাঃ ২৩২৩; মুসলিম, পর্ব ২২ : পানি সিঞ্চন, অধ্যায় ১০, হাঃ ১৫৭৬
