২২/১৩. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১০১৮ - শরাব, মৃত জন্তু, শূকর ও মূর্তি বিক্রি হারাম

মাদক দ্রব্যের ক্রয়-বিক্রয়, মৃত জন্তু, শুকর ও মূর্তি বিক্রি হারাম।

হারাম জিনিস বিক্রি: শরাব, মৃত জন্তু, শূকর ও মূর্তির বিধান

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১০১৮

حديث جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ، عَامَ الْفَتْحِ، وَهُوَ بِمَكَّةَ: إِنَّ اللهَ وَرَسُولَهُ حَرَّمَ بَيْعَ الْخَمْرِ وَالْمَيْتَةِ وَالْخِنْزِيرِ وَالأَصْنَامِ [ص: 150] فَقِيلَ: يَا رَسُولَ اللهِ أَرَأَيْتَ شُحُومَ الْمَيْتَةِ فَإِنَّهَا يُطْلَى بِهَا السُّفُنُ، وَيُدْهَنُ بِهَا الْجُلُودُ، وَيَسْتَصْبِحُ بِهَا النَّاسُ فَقَالَ: لاَ، هُوَ حَرَامٌ ثُمَّ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، عِنْدَ ذلِكَ: قَاتَلَ اللهُ الْيهُودَ، إِنَّ اللهَ لَمَّا حَرَّمَ شُحُومَهَا جَمَلُوهُ ثُمَّ بَاعُوهُ فَأَكَلُوا ثَمَنَهُ

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি আল্লাহ্‌র রাসূল (ﷺ)-কে মাক্কাহ বিজয়ের বছর মাক্কাহ্’য় অবস্থানকালে বলতে শুনেছেনঃ আল্লাহ্‌ তা‘আলা ও তাঁর রাসূল (ﷺ) শরাব, মৃত জন্তু, শূকর ও মূর্তি কেনা-বেচা হারাম করে দিয়েছেন। তাঁকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ্‌র রাসূল! মৃত জন্তুর চর্বি সম্পর্কে আপনি কী বলেন? তা দিয়ে তো নৌকায় প্রলেপ দেয়া হয় এবং চামড়া তৈলাক্ত করা হয় আর লোকে তা দ্বারা চেরাগ জ্বালিয়ে থাকে। তিনি বললেন, না, তাও হারাম। তারপর আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেন, আল্লাহ্‌ তা‘আলা ইয়াহূদীদের বিনাশ করুন। আল্লাহ্‌ যখন তাদের জন্য মৃতের চর্বি হারাম করে দেন, তখন তারা তা গলিয়ে বিক্রি করে মূল্য ভোগ করে।

সহীহুল বুখারী, পর্ব ৩৪; ক্রয়-বিক্রয়, অধ্যায় ১১২, হাঃ ২২৩৬; মুসলিম, পর্ব ২২ : পানি সিঞ্চন, অধ্যায় ১৩, হাঃ ১৫৮১

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১০১৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে হারাম ব্যবসা সম্পর্কে খুব স্পষ্ট কথা এসেছে। মক্কা বিজয়ের বছর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, আল্লাহ ও তাঁর রাসূল শরাব, মৃত জন্তু, শূকর ও মূর্তি কেনা-বেচা হারাম করেছেন। মৃত জন্তুর চর্বি দিয়ে নৌকায় প্রলেপ, চামড়া তৈলাক্ত করা বা প্রদীপ জ্বালানোর কথা বলা হলেও তিনি বলেন, তাও হারাম। এরপর তিনি বলেন, ইয়াহূদীদের জন্য মৃতের চর্বি হারাম করা হলে তারা তা গলিয়ে বিক্রি করে মূল্য ভোগ করেছিল। এই হাদিস শেখায়—কোনো জিনিস হারাম হলে কৌশল করে তার মূল্য ভোগ করাও ঠিক নয়। ব্যবসায় হালাল-হারাম স্পষ্টভাবে মানতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শরাব, মৃত জন্তু, শূকর ও মূর্তি কেনা-বেচা হারাম করা হয়েছে।
  • মৃত জন্তুর চর্বির বিক্রিও হারাম বলা হয়েছে।
  • হারাম জিনিসকে কৌশলে বিক্রি করে মূল্য নেওয়া থেকে সতর্ক করা হয়েছে।
  • ব্যবসায় হালাল-হারাম মানা মুসলিমের দায়িত্ব।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন