২৭/৫. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১০৭২ - পরিকল্পনায় ইনশাআল্লাহ বলার শিক্ষা

ইনশাআল্লাহ বলা।

ইনশাআল্লাহ বলার গুরুত্ব: সুলায়মান (আ.)-এর ঘটনা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১০৭২

حديث أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ سُلَيْمَانُ بْنُ دَاوُدَ عَلَيْهِمَا السَّلاَمُ: لأَطُوفَنَّ اللَّيْلَةَ بِمِائَةِ امْرَأَةٍ، تَلِدُ كُلُّ امْرَأَةٍ غُلاَمًا يُقَاتِلُ فِي سَبِيلِ اللهِ فَقَالَ لَهُ الْمَلَكُ: قُلْ إِنْ شَاءَ اللهُ فَلَمْ يَقُلْ، وَنَسِيَ؛ فَأَطَافَ بِهِنَّ، وَلَمْ تَلِدْ مِنْهُنَّ إِلاَّ امْرَأَةٌ نِصْفَ إِنْسَانٍ قَالَ النَبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَوْ قَالَ إِنْ شَاءَ اللهُ لَمْ يَحْنَثْ، وَكَانَ أَرْجَى لِحَاجَتِهِ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

দাউদ (আঃ)-এর পুত্র সুলায়মান (আঃ) একদা বলেছিলেন, নিশ্চয়ই আজ রাতে আমি আমার একশত স্ত্রীর সঙ্গে মিলিত হব এবং তাদের প্রত্যেকেই একটি করে পুত্র সন্তান প্রসব করবে, যারা আল্লাহ্‌র পথে জিহাদ করবে। এ কথা শুনে একজন ফেরেশতা বলেছিলেন, আপনি ‘ইন্‌শাআল্লাহ’ বলুন; কিন্তু তিনি এ কথা ভুলক্রমে বলেননি। এরপর তিনি তাঁর স্ত্রীগণের সঙ্গে মিলিত হলেন; কিন্তু তাদের কেউ কোন সন্তান প্রসব করল না। শুধুমাত্র একজন স্ত্রী একটি অপূর্ণাঙ্গ সন্তান প্রসব করল। নবী (ﷺ) বলেন, যদি সুলায়মান (আঃ) ‘ইন্‌শাআল্লাহ’ বলতেন, তাহলে আল্লাহ্ তাঁর আশা পূর্ণ করতেন। আর সেটাই ছিল তাঁর প্রয়োজন মেটানোর জন্য উত্তম।

সহীহুল বুখারী, পর্ব ৬৭: বিবাহ, অধ্যায় ১২০, হাঃ ৫২৪২; মুসলিম, পর্ব ২৭: কসম, অধ্যায় ৫, হাঃ ১৬৫৪

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১০৭২-এর সারসংক্ষেপ

এই হাদিসে সুলায়মান ইবনু দাঊদ (আ.)-এর একটি ঘটনার কথা বলা হয়েছে। তিনি বলেছিলেন, সে রাতে তিনি তাঁর একশত স্ত্রীর কাছে যাবেন এবং প্রত্যেকে এমন পুত্র সন্তান জন্ম দেবে, যারা আল্লাহর পথে জিহাদ করবে। একজন ফেরেশতা তাঁকে বলেছিলেন, ইনশাআল্লাহ বলুন। কিন্তু তিনি ভুলে তা বলেননি। এরপর তাঁর স্ত্রীদের কেউ পূর্ণ সন্তান প্রসব করেননি, শুধু একজন স্ত্রী অপূর্ণাঙ্গ সন্তান প্রসব করেন। নবী (صلى الله عليه وسلم) বলেন, যদি তিনি ইনশাআল্লাহ বলতেন, তাহলে আল্লাহ তাঁর আশা পূর্ণ করতেন এবং সেটাই তাঁর প্রয়োজন মেটানোর জন্য বেশি আশাজনক ছিল। এই হাদিস ভবিষ্যৎ পরিকল্পনা, আল্লাহর ইচ্ছা ও ইনশাআল্লাহ বলার গুরুত্ব শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ভবিষ্যতের কাজ বলার সময় ইনশাআল্লাহ বলা গুরুত্বপূর্ণ।
  • মানুষ পরিকল্পনা করে, কিন্তু ফল আল্লাহর ইচ্ছার অধীন।
  • ভুলে যাওয়াও মানুষের স্বভাব—হাদিসে তা দেখা যায়।
  • আল্লাহর পথে কাজের নিয়ত থাকলেও আল্লাহর ইচ্ছার কথা স্মরণ করা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন