১/৭৩. অধ্যায়ঃ
ঈসা মাসীহ (আঃ) ও মাসীহ দাজ্জালের আলোচনা।
আল লু'লু ওয়াল মারজান : ১০৯
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১০৯
حديث جَابِرِ بْنِ عَبْدِ الله أنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: لَمَّا كَذَّبَتْنِي قُرَيْشٌ قُمْتُ فِي الْحِجْرِ فَجَلاَ الله لِي بَيْتَ الْمَقْدِسِ، فَطَفِقْتُ أُخْبِرُهُمْ عَنْ آيَاتِهِ وَأَنَا أَنْظُرُ إِلَيْهِ
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন, যখন কুরাইশরা আমাকে অস্বীকার করল, তখন আমি কাবার হিজর অংশে দাঁড়ালাম। আল্লাহ্ তা‘আলা তখন আমার সামনে বায়তুল মুকাদ্দাসকে তুলে ধরলেন, যার কারণে আমি দেখে দেখে বাইতুল মুকাদ্দাসের নিদর্শনগুলো তাদের কাছে ব্যক্ত করছিলাম।
সহীহুল বুখারী, পৰ্ব ৬৩ আনসারগণের মর্যাদা, অধ্যায় ৪১, হাঃ ৩৮৮৬; মুসলিম, গর্ব ১: ঈমান, অধ্যায় ৭৫, হাঃ ১৭০
