৩৩/৪২. অধ্যায়ঃ
যে আল্লাহ তা'আলার বাণী সমুন্নত করার জন্য যুদ্ধ করে সে আল্লাহর রাস্তায় (যুদ্ধ করে)।
আল লু'লু ওয়াল মারজান : ১২৪৪
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১২৪৪
حديث أَبِي مُوسى، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ مَا الْقِتَالُ فِي سَبِيلِ اللهِ فَإِنَّ أَحَدَنَا يُقَاتِلُ غَضَبًا، وَيُقَاتِلُ حَمِيَّةً فَرَفَعَ إِلَيْهِ رَأْسَهُ (قَالَ، وَمَا رَفَعَ إِلَيْهِ رَأْسَهُ إِلاَّ أَنَّهُ كَانَ قَائِمًا) فَقَالَ: مَنْ قَاتَلَ لِتَكُونَ كَلِمَةُ اللهِ هِيَ الْعُلْيَا فَهُوَ فِي سَبِيلِ اللهِ عَزَّ وَجَلَّ
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি নবী (ﷺ)-এর নিকট এসে বলল, ‘হে আল্লাহর রাসূল (ﷺ)! আল্লাহ্র পথে যুদ্ধ কোন্টি, কেননা আমাদের কেউ লড়াই করে রাগের বশবর্তী হয়ে, আবার কেউ লড়াই করে প্রতিশোধ নেয়ার জন্য। তিনি তার দিকে মাথা তুলে তাকালেন। বর্ণনাকারী বলেন, তাঁর মাথা তোলার কারণ ছিল যে, সে ছিল দাঁড়ানো। অতঃপর তিনি বললেনঃ ‘আল্লাহর বাণী বিজয়ী করার জন্য যে যুদ্ধ করে তার লড়াই আল্লাহ্র পথে হয়।’
সহীহুল বুখারী, পর্ব ৩; ইলম (ধর্মীয় জ্ঞান), অধ্যায় ৪৫, হাঃ ১২৩; মুসলিম, পৰ্ব ৬৩; ইমারাত বা নেতৃত্ব, অধ্যায় ৪২, হাঃ ১৯০৪
