৩৫/৩. অধ্যায়ঃ
কুরবানির জন্তু কারো মাধ্যম ছাড়া নিজ হাতে যবহ করা মুস্তাহাব এবং যবহ করার সময় 'বিসমিল্লাহ' বলা ও 'আল্লাহু আকবার' বলা।
আল লু'লু ওয়াল মারজান : ১২৮৪
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১২৮৪
حديث أَنَسٍ، قَالَ: ضَحَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ، ذَبَحَهُمَا بِيَدِهِ، وَسَمَّى وَكَبَّرَ، وَوَضَعَ رِجْلَهُ عَلَى صِفَاحِهِمَا
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) দুইটি সাদা-কালো বর্ণের শিং বিশিষ্ট ভেড়া কুরবানী করেন। তিনি ভেড়া দুইটির পার্শ্বদেশ তাঁর পায়ে স্থাপন করে ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলে নিজ হাতেই সেই দুইটিকে যবহ্ করেন।
সহীহুল বুখারী, পৰ্ব ৮৩: অঙ্গীকার ও নয়র, অধ্যায় ১৪, হাঃ ৫৫৬৫; মুসলিম, পর্ব ৩৫: কুরবানী, অধ্যায় ৩, হাঃ ১৯৬৬
