৩৬/১৩. অধ্যায়ঃ
খাওয়া ও পান করার আদব এবং তার বিধান।
আল লু'লু ওয়াল মারজান : ১৩১৩
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৩১৩
حديث عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ قَالَ: كُنْتُ غُلاَمًا فِي حَجْرِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَتْ يَدِي تَطِيشُ فِي الصَّحْفَةِ، فَقَالَ لِي رَسُولُ الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا غُلاَمُ سَمِّ اللهَ، وَكلْ بِيَمِينِكَ، وَكُلْ مِمَّا يَلِيكَ فَمَا زَالَتْ تِلْكَ طِعْمَتِي بَعْدُ
উমার ইবনু আবূ সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি ছোট ছেলে হিসাবে রাসূলুল্লাহ (ﷺ)-এর তত্ত্বাবধানে ছিলাম। খাবার বাসনে আমার হাত ছুটাছুটি করত। রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেনঃ হে বৎস! বিসমিল্লাহ বলে ডান হাতে আহার কর এবং তোমার কাছের থেকে খাও। এরপর থেকে আমি সব সময় এ পদ্ধতিতেই আহার করতাম।
সহীহুল বুখারী, পর্ব ৭০: খাওয়া-খাদ্য, অধ্যায় ২, হাঃ ৫৩৭৬; মুসলিম, পর্ব ৩৬ : পানীয়, অধ্যায় ১৩, হাঃ ২০২২
